হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

লালমনিরহাটে চিনি’র বাজার সিন্ডিকেটের দখলে

লালমনিরহাটে চিনি’র বাজার নিয়ন্ত্রণহীন। রাতের আঁধারে প্যাকেট চিনি উধাও। সিন্ডিকেটের জালে বন্দি চিনি। প্রতি কেজি ১৪০ টাকা। চা বিক্রি বন্ধ করেছে চা দোকান মালিকরা। বন্ধের পথে চায়ের দোকান। চিনির বাজারমূল্যে প্রতি কাপ চা’র মূল্য দাঁড়ায় ২০ টাকা। অভিযোগ উঠেছে গোডাউনে চিনি মজুত। সৃষ্টি করছে বাজারে কৃক্রিম সংকট। নেই প্রশাসনের তৎপরতা।

ডিলাররা লুফে নিচ্ছে কয়েক কোটি টাকা। চিনি সিন্ডিকেট নিয়ে লালমনিরহাটের হাট-বাজারগুলোতে গেলে মেলে নানান তথ্য। লালমনিরহাট জেলার চিনির ডিলার রয়েছেন রেল বাজারের আব্দুল খালেক এর মালিকানাধীন আউয়াল স্টোর, সহিদার রহমানের মালিকানাধীন সুজন স্টোর ও পৌর রোডে আলোচিত হাজী গোফরান মালিকানাধীন সোনারগাঁও ভ্যারাইটিজ স্টোর। তিন ডিলারের সিন্ডিকেটের জালে বন্দি চিনির বাজার। সাপটানা বাজার ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, রেল বাজারের চিনির ডিলারদের নিকট চিনি প্রতি কেজি ১৩৫ টাকা দরে কিনে খুচরা বাজারে ১৪০ টাকা কেজি বিক্রি করছি। কুলাঘাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, মহাজনরা বেশি দামে চিনি ছাড়ছে তাই বাজারে চিনির মূল্য বেশি। চায়ের দোকান ব্যবসায়ী আবেদ আলী জানান, যখন ৭০ টাকা চিনির কেজি ছিল চায়ের দাম এক কাপ ১০ টাকা। এখন ১৪০ টাকা চিনির কেজি হলে চায়ের কাপ দাঁড়ায় ২০ টাকা। গোশালা বাজারের চা ব্যবসায়ী জামাল হোসেন জানান, চিনির দাম বেশি তাই চা বিক্রি বন্ধ করেছি। চিনি ডিলার গোফরান হাজী জানায়, চিনি আনতে মিল গেটে গেলে চড়া দাম ছাড়া বিক্রি করে না। তাই উচ্চ মূল্যে ক্রয় করে বিক্রি করা হচ্ছে। অভিযোগ উঠেছে চিনির ডিলাররা চিনি বিক্রির জন্য কোনো রশিদ দেয় না। রশিদ ছাড়া চিনি নিয়ে ইচ্ছামতো দাম হাঁকিয়ে বিক্রি করছে নিয়ন্ত্রণহীন ভাবে। চিনি সিন্ডিকেটে বিক্রি হলেও প্রশাসনের ভূমিকা নীরব। জেলা প্রশাসনের নেই তৎপরতা চিনি বাজার নিয়ন্ত্রণে। চিনির দাম নিয়ন্ত্রণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত না থাকায় চিনি ব্যবসায়ীরা হয়ে উঠেছে বেপরোয়া। জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ জানান, যে ব্যবসায়ী দাম বেশি নিবে তার বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করা হবে।


আরও খবর
6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে








6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৬ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে