পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী স্কুল কেন্দ্রে নকল করতে বাঁধা দেওয়ায় ভাঙচুর, কেন্দ্র স্থানান্তর।

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল করতে বাঁধা দেয়া এবং কেন্দ্রে সুষ্ঠু ভাবে পরীক্ষা নেওয়ার কারণে শিক্ষকদের উপর হামলা করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৯ মে) বেলা ১.১০মি এই ঘটনাটি ঘটে। জানা যায়, পরীক্ষা শেষে কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ও বহিরাগত কিছু ছেলে মিলে পরীক্ষার উত্তরপত্র ছিনিয়ে নেবার চেষ্টা করে। বাহির থেকে কোন  প্রকার নকল সরবাহ করতে না পারায় কিছু সংখ্যক  উচ্ছৃঙ্খল পরীক্ষার্থী পরীক্ষা শেষে বিভিন্ন প্রকার ঝামেলা শুরু করে। তাদের সাথে বহিরাগত কিছু লোকজন এসে পরীক্ষা হলের বাহিরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গ্লাস ভাংচুর করে।


বিকাল ৩ টার দিকে খাতা নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাটিচার্জ করে। এতে ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন, সজিব হোসেন ( ২১) তাজুল ইসলাম (১৫) মোহাম্মদ আলী (৩৮) উদয় (১৭)ফাহাদ (১৭) মোঃ ফারুক (২১)। বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মোঃ মেধাদ উদ্দিন বলেন, সম্পূর্ণ  নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে।


পরীক্ষা শেষে বহিরাগত কিছু লোকজন পরীক্ষা হলের বাহিরে বিভিন্ন ভাঙচুর শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জনাব জামাল নাছের বলেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ অংক পরীক্ষা শেষে কিছু শিক্ষার্থী কেন্দ্রে ভাঙচুর ও কিছু শিক্ষকের উপর হামলা করে। আমার আদেশ ক্রমে এই স্কুলের শিক্ষার্থীদের আসন নিকটবর্তী শাহেরবানু স্কুল এন্ড কলেজে স্থানান্তর করা হলো।

আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১ ঘন্টা ৫২ মিনিট আগে