লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা

জাতীয় পার্টিতে ফের ভাঙনের সুর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2022 04:45:37 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


সম্মেলন ডাকা নিয়ে ফের দ্বন্দ্বে জড়িয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং দলের চেয়ারম্যান জি এম কাদের। এতে সেনা শাসক হুসেইন মুহম্মদ এরশাদের গড়া দলটিতে আবার ভাঙনের সুর তৈরি হয়েছে।


আজ বুধবার এরশাদপত্নীর সই করা চিঠিতে আগামী ২৬ নভেম্বর দলের সম্মেলন ডাকা হয়েছে। তবে তার কাউন্সিল ডাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলায়ার জালালী।


রওশন এরশাদের ডাকা সম্মেলনের সামগ্রিক কর্মকাণ্ড ও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সমন্বয়ের জন্য দলের ছয় কো চেয়ারম্যানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনই দলের সংসদ সদস্য। এ ছাড়া সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে গোলাম মসীহকে।


এরশাদপত্নীর চিঠিতে বলা হয়, ‘আমি দীর্ঘদিন যাবৎ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং ব্যাংককের বুমরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। এ সময় আমি লক্ষ্য করি, জাতীয় পার্টির গঠনতান্ত্রিক লক্ষ্য-উদ্দেশ্য, নিয়মাবলী এবং পার্টির মূল আদর্শ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না। বর্তমানে পার্টি গঠনতান্ত্রিক গৃহীত আদর্শ, নিয়ম ও নীতিমালা থেকে সরে গিয়ে ভ্রান্তপথে অগ্রসর হচ্ছে।’


তিনি আরও লেখেন, ‘দুর্নীতি, স্বজনপ্রীতি, জাতীয় অর্থনীতিতে লুটপাট এবং রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার ইত্যাদি বিষয়ে গোটা দেশবাসীকে সচেতন করা একান্ত আবশ্যক। সীমান্তে খুন বন্ধ, রাষ্ট্রধর্ম ইসলামকে সমুন্নত রাখা এবং আমাদের প্রিয় নবী রসূলে করিম হযরত মুহম্মদ (সা.) সম্পর্কে ভিনদেশিদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া, বর্তমানে এসব গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে জাতীয় পার্টির ভূমিকা অত্যন্ত দুর্বল।’


রওশনের বিজ্ঞপ্তি আসার পর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলায়ার জালালী পাল্টা একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। এতে বলা হয়, কাউন্সিলে গঠিত একটি বৈধ কমিটি ভেঙে দেয়ার কোন ক্ষমতা জাতীয় পার্টি চেয়ারম্যান ছাড়া আর কারও নেই। গঠনতন্ত্র অনুযায়ী শুধু জাতীয় পার্টি চেয়ারম্যান আহ্বায়ক কমিটি গঠন এবং জাতীয় কাউন্সিল আহ্বান করতে পারেন।


জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা ১২, উপধারা ১/২ অনুযায়ী কাউন্সিলের তারিখ, স্থান ও সময় প্রেসিডিয়াম কর্তৃক নির্ধারিত হবে। তাছাড়া, জাতীয় পার্টি চেয়ারম্যান যিনি প্রেসিডিয়াম এরও সভাপতি কর্তৃক কাউন্সিল অনুষ্ঠানের অনুমোদন প্রয়োজন হবে।


কাউন্সিল করতে রওশন যাদেরকে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছেন, তরা কেউ এ বিষয়ে অবগত নন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


জাতীয় পার্টির কো চেয়ারম্যান (বিদিশা অনুসারী) দয়াল বড়ুয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রওশন এরশাদ এবং বিদিশা এরশাদ আলোচনার মাধ্যমে কাউন্সিল দিয়েছেন। কাউন্সিল অবশ্যই সফল হবে।’

আরও খবর







6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে