আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

অবশেষে আরবলীগে ফিরছে সিরিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-05-2023 10:56:57 pm

সিরিয়ার সদস্য পদ ফিরেয়ে দিতে রাজি হয়েছে আরবলীগ। এ বিষয়ে একমত পোষণ করেছে আরবলীগভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ১০ বছরেরও বেশি সময় আগে আরবলীগ থেকে সিরিয়ার সদস্য পদ বাতিল করা হয়। ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।


রোববার (৭ মে) কায়রোতে আরবলীগের সদর দপ্তরে মন্ত্রীরা সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দিয়েছে।


সৌদি আরবে ১৯ মে আরবলীগের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি দামেস্কের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক শিথিল হয়েছে।


২০১১ সালে প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বিক্ষোভকারীদের দমনপীড়নের নির্দেশ দেওয়ার পর আরবলীগ থেকে সিরিয়ার সদস্য পদ বাতিল করা হয়। তারপর থেকেই দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। মারা যায় প্রায় পাঁচ লাখ মানুষ। তাছাড়া বাস্তুচ্যুত হয়েছে দুই কোটির বেশি।


জর্ডানের শীর্ষ এক কূটনীতিক বলেছেন, আল-আসাদ সিরিয়ার ভূখণ্ডের ওপর তার নিয়ন্ত্রণকে দৃঢ় করার সঙ্গে সঙ্গে আরব রাষ্ট্রগুলো সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।


এদিকে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশ সুদানে লড়াইরত দুই পক্ষকে মীমাংসা বৈঠকে বসাতে সক্ষম হয়েছে সৌদি সরকার। সুদানে কীভাবে বেসামরিক শাসন ফিরিয়ে আনা হবে, মূলত তা নিয়েই সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালোর দ্বন্দ্ব। তবে সম্প্রতি তারা দুজনের তাদের প্রতিনিধিদের রিয়াদে পাঠিয়েছেন বলে জানা গেছে।


শনিবার থেকে তারা সেখানে সৌদি সরকারের মধ্যস্থতায় মুখোমুখি বসে কথা বলতে শুরু করেছেন। এর মধ্যে গত তিন সপ্তাহে সুদানে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছে। এছাড়া আরও কয়েক লাখ মানুষ আশপাশের দেশগুলোতে পালিয়ে গেছে।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে