আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

ফুলবাড়ীতে চরাঞ্চলের ভুট্টা চাষীদের নিয়ে ভুট্টারাজের মাঠ দিবস অনুষ্ঠিত

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষক ভাইদের শতভাগ আস্থা অর্জনকারী ভুট্টা ভুট্টারাজ পি-৯৫ এর আয়োজনে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (৭ মে ২০২৩) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধরলা নদীর তীরবর্তী প্রত্যান্ত চরাঞ্চল চর গোরকমন্ডল এলাকায় দেড় শতাধিক ভুট্টাচাষীকে নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে ভুট্টারাজ পি-৯৫ জাত সরবরাহকারী প্রতিষ্ঠান পিওর এগ্রো সায়েন্স -ঢাকা এর সত্তাধিকারী প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলার বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ শামসুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।


এসময় স্থানীয় কৃষক বদিউজ্জামান বলেন, আমি দীর্ঘ পনের বছর ধরে নিয়মিত ভুট্টা চাষ করি। ভুট্টারাজ পি-৯৫ জাত এবছর প্রথম চাষ করেছি। ফসল ঘরে তোলার পর দেখলাম অন্যান্য বছরের তুলনায় এবছর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রতি বিঘায় ৫-৬ মণ বেশি উৎপাদন হয়েছে। 


এছাড়াও সার-বীজ-কীটনাশক বিক্রেতা রফিকুল ইসলাম, স্থানীয় কৃষক কোরবান আলী, আছর উদ্দিন, আসাদুল, জোতইন্দ্র নারায়ন গ্রামের কৃষক কোরবান আলী সহ আরো অনেকে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। 

আরও খবর