ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাকিংহাম প্যালেসে বিস্ফোরণের চেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-05-2023 02:41:11 pm

বাকিংহাম প্যালেসে বিস্ফোরণের চেষ্টা করেছে এক ব্যক্তি। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে। ঘটনায় কেউ আহত হননি। মঙ্গলবার (২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ বাকিংহাম প্যালেসের সামনের মাঠে এক ব্যক্তি একের পর এক শট গানের কাট্রিজ ছুঁড়ে মারেন বলে পুলিশের অভিযোগ। 


এর ফলে খুবই ছোট একটি বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার হয়েছে। তবে সেই ব্যাগে কী আছে, তা এখনো স্পষ্ট করে বলা হয়নি।


ধৃত ব্যক্তির পরিচয় পুলিশ জানায়নি। কেন সে এ কাজ করল, তাও এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের মাত্রা বড় ছিল না। ঘটনায় বাকিংহাম প্যালেসের কোনো ক্ষতি হয়নি। ঠিক সময়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।


ঘটনার সময় যুক্তরাজ্যের রাজা চার্লস এবং তার স্ত্রী প্রাসাদে উপস্থিত ছিলেন না। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য ব্যারিকেড তুলে নেওয়া হয়।


উল্লেখ্য, আগামী শনিবার (৬ মে) আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক হবে চার্লসের। ওই দিন বিশ্বের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আরও খবর