দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

নামাজে মাথা থেকে টুপি পড়ে গেলে যা করবেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2022 01:34:10 am

ফাইল ছবি


নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের দ্বিতীয় রোকন। নামাজে অবহেলা এবং অনাদায়ে কঠিন শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ তায়ালা। নামাজ পড়তে গিয়ে বিভিন্ন পরিস্থিতি ও মাসয়ালার মুখোমুখি হতে হয়।


এর মধ্যে রাকাত সংখ্যা ভুলে যাওয়া যেমন আছে, তেমনি আছে সুরা কেরাত পাঠে বিলম্ব, কোনো বৈঠক ভুলে যাওয়া ইত্যাদি। সব পরিস্থিতির জন্য ভিন্ন ভিন্ন সমাধান রয়েছে। অনেক সময় নামাজ পড়তে গিয়ে মাথা থেকে টুপি পড়ে যায়। প্রায় মাঝেমাঝেই এমন হয়ে থাকে। এতে অনেকেই সন্দেহে পড়ে যান টুপি উঠিয়ে নেবেন নাকি খালি মাথায় নামাজ শেষ করবেন।



এ বিষয়ে ইসলামী সমাধান হলো, নামাজে টুপি মাথায় দেওয়া সুন্নত। টুপি নেই এমন পরিস্থিতিতে টুপি ছাড়া নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। তবে টুপি আছে এমন পরিস্থিতিতে ফ্যাশন অথবা খালি মাথায় নামাজ পড়া সুন্নতের বিপরীত এবং মাকরূহ কাজ।


টুপি পড়ে গেলে করণীয়


নামাজের সময় হঠাৎ মাথা থেকে টুপি পড়ে গেলে যদি নামাজ আদায়কারী দাঁড়ানো অথবা রুকু অবস্থায় থাকে তাহলে টুপি উঠানোর চেষ্টা করবে না, কারণ এতে ‘আমলে কাসির’ হওয়ার সম্ভবনা রয়েছে। আর আমলে কাসিরের কারণে নামাজ ভেঙ্গে যায়।

নামাজে টুপি পড়ে গেলে তা উঠাতে গিয়ে যদি আমলে কাসির হয়ে যায় তাহলে নামাজ ভেঙ্গে যাবে। তাই এমন পরিস্থিতিতে উপরে বর্ণিত মাসয়ালার প্রতি খেয়াল রাখা জরুরি

 


আর সিজদা বা বৈঠকের সময় মাথা থেকে টুপি পড়ে গেলে যদি এক হাতে তা উঠিয়ে পরে নেওয়া সম্ভব হয় তাহলে উঠিয়ে পরে নেওয়াই উত্তম। তবে এক হাতে উঠাতে না পারলে নামাজে কোনো ক্ষতি হবে না।  


আর যদি দুই হাত ব্যবহার করা ছাড়া টুপি উঠানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে টুপি না উঠানোই উচিত। কারণ এতে ‘আমলে কাসির’ হয়ে গেলে নামাজ ভেঙ্গে যাবে। -(ফাতাওয়া তাতারখানিয়া ১/২০৩; শরহুল মুনইয়া ৪৪২; দুরারুল হুক্কাম ১/১১১; ফাতাওয়া হিন্দিয়া ১/১০২; রদ্দুল মুহতার ১/৬২৫)


আমলে কাসির বলা হয়-

 

ফুকাহায়ে কেরামের সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী ‘আমলে কাসির’ বলা হয়, নামাজে এমন নড়াচড়াকে যে কারণে নামাজের বাইরের কেউ দেখলে মুসল্লি সম্পর্কে তার নিশ্চিত ধারণা জন্মে যে, এই মুসল্লি এখন আর নামাজে নেই। এ ধরনের কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যাবে।


কিন্তু যদি নামাজের বাইরের কেউ মুসাল্লিকে দেখে তার সম্পর্কে নামাজরত বলে ধারণা করা যায়, তাহলে এমতাবস্থায় মুসল্লির কাজকে 'আমলে কালীল’ বলা হবে, এবং তখন নামাজ নষ্ট হবে না। 


সুতরাং নামাজে টুপি পড়ে গেলে তা উঠাতে গিয়ে যদি আমলে কাসির হয়ে যায় তাহলে নামাজ ভেঙ্গে যাবে। তাই এমন পরিস্থিতিতে উপরে বর্ণিত মাসয়ালার প্রতি খেয়াল রাখা জরুরি। 


তথ্যসূত্র : ফাতাওয়ায়ে শামী-২/৩৮৫(মাকতাবায়ে যাকারিয়া) ফাতাওয়ায়ে কাযিখান-১/৬৩ আল-ফিকহুল হানাফি ফি ছাওবিহিল জাদীদ-১/২৪৮ ফাতাওয়া আন-নাওয়াযিল(আবুল লেইছ সামারকন্দি)-৮৯ আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা'আহ-১/৩০৫ তাবয়ীনুল হাক্বাইক্ব-১/১৬৫ খুলাসাতুল ফাতাওয়া-১/১৩০)


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

২৪ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১০০ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে