নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

শেরপুরে ৭টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সারাদেশের জেলা ও উপজেলায় অনিবন্ধিত প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২৯ আগস্ট সোমবার দুপুরে শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান শুরু করে। প্রথম দিনের অভিযানে ৫০টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র পর্যালোচনা করে এর মধ্যে ৪৩টির কাগজপত্র সঠিক পাওয়ায় এবং ৭টির কাগজপত্র সঠিক না থাকায় সেগুলো বন্ধ করে দেয়া হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দিনব্যাপী শেরপুর জেলা সদর হাসপাতাল সড়কের নারায়ণপুর এলাকায় গড় ওঠা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ওই এলাকার ৫০টির মধ্যে ৪৩টি কাগজপত্র সঠিক পাওয়া যায় এবং ৭টির অনুমোদন না থাকায় সেগুলো বন্ধ ঘোষনা করেন জেলা স্বাস্থ্য বিভাগ। অনিবন্ধিত এবং বন্ধ করে দেয়া প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো- আর.এইচ ডায়াগনস্টিক সেন্টার, বন্ধন ডায়াগনস্টিক সেন্টার, নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ প্রাইভেট হাসপাতাল, শিরিয়া ডায়াগনস্টিক সেন্টার। এসময় সিভিল সার্জন ডা. অনুপম ভট্টচার্য্য বলেন, জেলা সদর ও বিভিন্ন উপজেলায় প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিক অভিযান চলবে। এতে যাদের কাগজপত্র সঠিক নেই এবং অনিবন্ধিত ভাবে পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি এমনটাই জানান। অভিযানকালে সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আহসানুল হাবিব, মেডিকেল অফিসার ডা. মো. আসমাউল ইসলাম, আক্রাম হোসেন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে