জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক মহানবমী: দেবীবন্দনা থেকে বৈষম্যহীন সমাজের প্রত্যয় পীরগাছায় রিকশা, ভ্যান ও অটোরিকশা শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ সাংবাদিক বাঁচলে সংবাদ বাঁচবে, সংবাদ বাঁচলে গণতন্ত্র বাঁচবেসাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক, স্বাধীন সাংবাদিকতার পথ সুগম হোক বড়লেখায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মিঠু পদত্যাগের ঘোষণা ইশরাকের, দুপুরে সংবাদ সম্মেলন বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান

সতর্ক হোন: গুগল প্লেস্টোরে ম্যালওয়্যার অ্যাপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 12:15:53 pm

ফাইল ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার আপ্লিকেশন। যা ব্যবহার করে বর্তমানে বিশ্বের অধিকাংশ লোক কল করা, ছবি তোলা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ক্যালেন্ডার দেখা, মোবাইল গেম খেলাসহ বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে।


কিছু অ্যাপ মোবাইল ডিভাইসে আগে থেকেই ইনস্টল করা থাকে। আবার অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু অ্যাপ গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হয়। তবে এক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। না হলে ঘটতে পারে বিপদ।


গুগল প্লেস্টোর থেকে ম্যালওয়্যার বহনকারী অ্যাপগুলো ইনস্টল করলে তা ফোনে কৌশলে লুকিয়ে থাকে। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সহজে তা মুছে ফেলতে পারে না। এই অ্যাপগুলোর লিংক সরাসরি ম্যালওয়্যারের সঙ্গে যুক্ত থাকে। সাইবার সিকিউরিটি টেকনোলজি কোম্পানি বিটডিফেন্ডার এরকম ৩৫টি অ্যাপের একটি তালিকাও প্রকাশ করেছে, যা প্রায় দুই মিলিয়নের বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ডাউনলোড করেছেন।


সাইবার সিকিউরিটি গবেষকরা জানিয়েছেন, অ্যাপগুলো ডাউনলোড করার জন্য বিভিন্নভাবে প্রলুব্ধ করা হয়। এমন অ্যাপের মধ্যে রয়েছে-- জিপিএস লোকেশন ম্যাপ, পার্সোনালিটি চার্জিং শো, ইমেজ ওয়্যার্প ক্যামেরা এবং অ্যানিমেটেড স্টিকার ফাইন্ডার ইত্যাদি। 


প্রতিটি অ্যাপই একক ডেভেলপারের প্রকাশ করা একমাত্র অ্যাপ হিসেবে গুগল প্লেস্টোরে নিবন্ধিত। ই-মেইল অ্যাড্রেস এবং ওয়েবসাইট একই থাকার কারণে সবগুলো অ্যাপই একজন ব্যক্তির অথবা গ্রুপের তৈরি করা হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।


এ ধরনের কোনো অ্যাপ ডাউনলোড করে থাকলে তা ফোন থেকে ডিলিট করার পরামর্শ দেওয়া হয়েছে। 

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬৩ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮২ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৮ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে