আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উ্যদোগে মহান মে দিবস উদযাপন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উ্যদোগে মহান মে দিবস উদযাপন





চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মে) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে জামালখানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

সিইউজের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান।

সিইউজের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহরম হোসাইন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দীন হোসেন দুলাল, দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহিম ও প্রতিনিধি ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সোহেল সরওয়ার, টিভি ইউনিটের ডেপুটি চিফ তৌহিদুল আলম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আহবমান কাল ধরে শ্রমিক শ্রেণির সংগ্রাম চলে আসছে। শ্রমিক শ্রেণির এই সংগ্রাম চলবেই। শ্রমিকদের মধ্যে বিভাজন করতে পারলেই মালিকপক্ষ সফল। শ্রমিক শ্রেণি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে মালিকপক্ষ বিভাজন তৈরি করতে পারবে না।

জীবনধারণে সাংবাদিকদের সংগ্রামের কথা তুলে ধরে মেয়র বলেন, যুগে যুগে সাংবাদিকরা তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে আসছে। ঐক্যের মধ্যে আলাদা শক্তি আছে। ঐক্য, সহমর্মিতা অধিকার আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার।

আলোচনা সভায় মে দিবস নিয়ে আবৃত্তি সংগঠন উচ্চারক আবৃত্তিকুঞ্জের সদস্যরা বৃন্দ আবৃত্তি ‘ক্ষুধা’ পরিবেশন করেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, সিইউজের সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মঞ্জু, যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, নির্বাহী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মোহাম্মদ আইয়ুব আলী, সিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক তাহের, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ, সিইউজের সদস্য দেব প্রসাদ দাশ দেবু, মাখন লাল সরকার, পঙ্কজ দস্তিদার, সুভাষ কারণ, রোকসারুল ইসলাম, মো. নুর উদ্দিন, তাপস বড়ুয়া রুমু, প্রদীপ কুমার শীল, মিহির কে চক্রবর্তী, মোহাম্মদ ফারুক, তুষার দেব, সান্টু কুমার দাশ, সাইদুল আজাদ, আবুল ফজল বাবুল, গোলাম মর্ত্তুজা, সুবল বড়ুয়া, রাহুল দাশ নয়ন, চম্পক চক্রবর্তী, যীশু রায় চৌধুরী, শাহরিয়ার হাসান, বিষু রায় চৌধুরী, কাজী মুনজুরুল ইসলাম, মোরশেদ আলম চৌধুরী, আহসান হাবিবুল আলম, মো. ফরিদ উদ্দিন, রনি দাশ, সহিদুল ইসলাম, ওমর ফারুক, সুরেশ কুমার দাশ, আজিজুল কদির, আবদুল হান্নান কাজল, বিশ্বজিৎ পাল, গোলাম সরওয়ার, চৌধুরী আহসান খুররম, অনুপম বড়ুয়া, কাঁকন দেব, আবুল হোসাইন মোহাম্মদ কাউসার, শফিকুল ইসলাম, হাসান উল্লাহ, কমল দাশ, শিহাব জিসান অনিক, শরীফুল ইসলাম রুকন, বাচ্চু বড়ুয়া, রুমন ভট্টাচার্য, ইমরান এমি, আসাদুজ্জামান লিমন, বাংলা টিভির রিপোর্টার বিপ্লব দে প্রমুখ।

আরও খবর