‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা

সুন্দরগঞ্জে ঘগেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম।

Sundargonj

সুন্দরগঞ্জে ঘগেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেন মোঃ সিরাজুল ইসলাম। 


গাইবান্ধার সুন্দরগঞ্জে বিগত কয়েকদিন ধরে ঘগেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য সুন্দরগঞ্জে আলোচিত ছিলো বিদ্যালয়টি। 

মাধ্যমিক শিক্ষা অফিস ও বিভিন্ন সূত্রের খবরে জানা যায় বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম আঃ সামাদ খোকা। গত ২৫ মার্চ ২০২৩ তারিখে তিনি মারা যাওয়ায় সভাপতি পদটি খালি হয়। এর পরই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করতে প্রধান শিক্ষক ও স্থানীয়রা দুটি গ্রুপে ভাগ হয়ে যায়। ফলে ম্যানেজিং কমিটি গঠনের পথ বিভিন্নভাবে প্রভাবিত হতে থাকে। দুই গ্রুপই শিক্ষা বোর্ডে চিঠি চালাচালির এক পর্যায়ে শিক্ষা বোর্ডের চিঠির প্রেক্ষিতে গত ৩০/০৪/২০২৩ তারিখে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডল ও একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেনের উপস্থিতিতে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। ০৩ জন অভিভাবক সদস্য ও ০২ জন শিক্ষক প্রতিনিধি সরাসরি সিরাজুল ইসলামকে সমর্থন দিলে সিরাজুল ইসলাম কে সভাপতি ঘোষণা করে রেজুলেশন প্রস্তুত করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন মন্ডল। 

শিক্ষানুরাগী ব্যাক্তি হিসেবে সিরাজুল ইসলাম ব্যাপক পরিচিত। ১৯৯৪ সালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। সিরাজুল ইসলামের হাত ধরেই বিদ্যালয়টির সার্বিক উন্নয়ন সাধিত হবে বলে প্রত্যাশা তাদের।

Tag
আরও খবর