নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুস্থ সংস্কৃতির চর্চা পজিটিভ বাংলা বিনির্মাণে সহায়ক - প্রতিমি সাংস্কৃতিক একাডেমির ৮ম বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তারা

চট্টগ্রাম ফতেয়াবাদ প্রতিমি সাংস্কৃতিক একাডেমির ৮ম বর্ষপূর্তির অনুষ্ঠানে অতিথিবৃন্দ


সামাজিক অস্থিরতা দূরীকরণে ভুমিকা রাখতে পারে সুস্থ সংস্কৃতির চর্চা। সুস্থ সংস্কৃতির চর্চা পজিটিভ বাংলা বিনির্মাণে সহায়ক। প্রতিমি সাংস্কৃতিক একাডেমির ৮ম বর্ষপূর্তির অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন। 

সোমবার (১ মে) চট্টগ্রাম   ফতেয়াবাদ  প্রতিমি সাংস্কৃতিক একাডেমি প্রঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আল আহসান লিটন, বিশিষ্ট শিক্ষাবিদ চৌধুরী মুহাম্মদ জসিম, লেখক সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, হাটহাজারী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক চৌধুরী মুহম্মদ জিয়া। 

প্রতিমি সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রমিতির সহ সাধারণ সম্পাদক সাজু মল্লিক, সাংগঠনিক সম্পাদক মনজুর মোর্শেদ,  অর্থ সম্পাদক বাহাদুর আলম, হট ফুড রেস্টুরেন্টের পরিচালক গাজী আক্কাস, মর্নিং ডিউ স্কুলের পরিচালক রাশেদুল আলাম, এস এম আসাদ, স্বদেশে আবৃত্তি সংগঠনে সভাপতি সেলিম ভুঁইয়া চন্দ্রশেখর নিশি, অনুষ্ঠান পরিকল্পনা ও মঞ্চ সজ্জায় ছিলেন হোসাইন ইলিয়াস, মতো নুরুল আবছার,  মোঃ ওমর ফারুক প্রমুখ। বক্তরা বলেন  আমাদের রয়েছে ইতিহাসসমৃদ্ধ এক বিশাল সাংস্কৃতিক পরিমন্ডল। তবে অপসংস্কৃতির আগ্রাসনে আজ আমাদের নিজস্ব সংস্কৃতি হুমকির সম্মুখীন; যা আমাদের জন্য এক অস্তিত্বের সংকট। তাই বিশেষ পরিকল্পনার মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে হবে। প্রত্যেক পরিবারের সন্তানদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করে তাদের সুস্থ ভাবে বেড়ে উঠতে দিতে হবে।

দেশজ শিল্প ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকেই  প্রতিমি সাংস্কৃতিক একাডেমি গড়ে উঠেছে। কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত, প্রমিত উচ্চারণ, বাদ্যযন্ত্র, উপস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করে প্রতিমি সাংস্কৃতিক একাডেমি। ৮ম বর্ষপূতি উপলক্ষ্যে দিনব্যপী আবৃত্তি, অভিনয়, নাচ, গান পরিবেশনসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়।

আরও খবর