আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পতেঙ্গা হালিশহর শিল্প অঞ্চলের মহান মে দিবস উদযাপন

জাতীয় শ্রমিক লীগ এর উদ্যোগে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন




 চট্টগ্রাম  নগরীর পতেঙ্গা -ইপিজেড এলাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস ( শ্রমিক দিবস-২০২৩) উদযাপনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা এসময় তাদের দাবি দফা নিয়ে বক্তব্য রাখেন।

পতেঙ্গা-হালিশহর জাতীয় শ্রমিক লীগ: 

১লা মে, সোমবার সকালে উত্তর পতেঙ্গাস্থ আলী প্লাজার সামনে  শ্রমিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন

জাতীয় শ্রমিক লীগ সা:সম্পাদক হাজী মোঃ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ  নুরুল আফছার (ইস্টার্ন রিফাইনারি), পদ্মা অয়েল শ্রমিক নেতা হাজী মোঃ ফরিদুল আলম, মোঃ মনিরুল ইসলাম  সাঃ সম্পাদক (চট্টগ্রাম সাইলো),নুর মোহাম্মদ সহ -সভাপতি ( জি .এম কোং),মোঃ আলী আজগর সভাপতি ( এসও সিএল)মোঃআইয়ুব সাধারণ সম্পাদক (পদ্মা অয়েল কোং),এস এম মহিউদ্দিন সহ- সভাপতি (ইস্টার্ন রিফানারী),জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে স্টিল মিল বাজার থেকে শুরু করে একটি গণ মিছিল কর্ণফুলী ইপিজেড গেটের সামনে গিয়ে শেষ হয়।

ইপিজেড মে দিবস উদযাপন কমিটি:

মহান মে দিবস উপলক্ষে সিইপিজেড এলাকায় সংক্ষিপ্ত সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ সবুজ, আনোয়ার, নাইমুদ্দিন,লাভলী আক্তার, জোৎস্না বেগম, মোঃ সেলিম বক্তব্য রাখেন।

ইসলামী শ্রমিক আন্দোলন:  -মহান  মে দিবস উপলক্ষে  দুপুরে সিইপিজেড (ফ্রিপোর্ট) মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন চট্রগ্রাম মহানগরের ডাকে বিশাল শ্রমিক সমাবেশ আয়োজন করেছে। 

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, মাওঃ মুফতি আলহাজ্ব রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), আরো বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন নগর সভাপতি জান্নাতুল ইসলাম,পতেংগার শিল্প অঞ্চলের নেতা হাজী মোঃ লোকমান সওদাগর সহ বিভিন্ন উপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এছাড়া শ্রমিক দিবস উদযাপনে বন্দর এলাকায় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক সমাবেশ,সড়ক  পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং দিন মজুর শ্রমিক ঠিকাদার ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান মে দিবস উদযাপনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।

আরও খবর