বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

দুই জয়ের পর আবারও পথ হারালো দিল্লি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 03:34:35 pm

আগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে ৭ রানের থ্রিলারে হারিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। হায়দরাবে খেলতে গিয়ে জয় নিয়ে ফিরেছিলো ডেভিড ওয়ার্নারের দল; কিন্তু পরের ম্যাচে নিজেদের মাঠেই সেই হায়দরাবাদের কাছে হারতে হলো দিল্লি ক্যাপিটালসকে। এই ম্যাচটিও হলো শ্বাসরুদ্ধকর। মাত্র ৯ রানের ব্যবধানে সানরাইজার্সের কাছে হেরে গেলো তারা। মধুর প্রতিশোধ নিলো হায়দরাবাদ।


টানা ৫ ম্যাচ হারের পর জয়ের খোঁজ পেয়েছিলো দিল্লি ক্যাপিটালস। প্রথম তারা হারিয়েছিলো কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। এরপর হারিয়েছিলো সানরাইজার্স হায়দরাবাদকে। এই দুই ম্যাচ জয়ের আবারও পথ হারালো তারা।


দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছিলো হায়দরাবাদ। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানে থেমে যেতে হয়েছে দিল্লিকে। আর মাত্র ৯টি রান করতে পারলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যেতে পারতো দিল্লি।


প্রতিটি ম্যাচেই দারুণ ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনি রানই করতে পারেননি। শূন্য রানে আউট হয়ে যান। তিনি যদি কিছু রান করতে পারতেন, তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতেও পারতো।


দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাট করতে নেমে ওপেনার অভিষেক শর্মা ঝড় তোলেন। তবে অন্য ব্যাটাররা বলতে গেলে আসা-যাওয়ার মিছিলে ছিলেন। মায়াঙ্ক আগরওয়াল ৬ বলে ৫ রান করে আউট হন। ৬ বলে ১০ রান করে আউট হন রাহুল ত্রিপাথি।


অধিনায়ক এইডেন মারক্রাম ১৩ বলে ৮ রান করে আউট হন। ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক ২ বলে কোনো রানই করতে পারেননি। তবে টানা ৪ উইকেট হারানোর পর হেনরিক ক্লাসেন হাল ধরেন। তবে, এতক্ষণ হাল ধরে থাকা অভিষেক শর্মা আউট হয়ে গেলেন ৩৬ বলে ৬৭ রান করে। ১২টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।


হেনরিক্স ক্লাসেন ২৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ২টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা মারেন তিনি। ২১ বলে ২৮ রান করে আউট হন আবদুল সামাদ। ১০ বলে ১৬ রানে অপরাজিত থাকেন আকিল হোসাইন।


দিল্লির হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন মিচেল মার্শ। ৩ ওভারে ৩১ রান দিয়ে ১টি উইকেট নেন ইশান্ত শর্মা। অক্ষর প্যাটেল ২৯ রান দিয়ে ১টি উইকেট নেন।


জবাব দিতে নেমে শুরুতেই শূন্য রানে আউট হয়ে যান ডেভিড ওয়ার্নার। ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে যান তিনি। তবে দ্বিতীয় উইকেটে ফিল সল্ট এবং মিচেল মার্শ মিলে ১১২ রানের জুটি গড়েন। এ সময় মনে হচ্ছিল দিল্লির জয় নিশ্চিত। কিন্তু এই জুটি ভাঙার পরই পথ হারায় দিল্লি।


এ সময় ৩৫ বলে ৫৯ রান করা ফিল সল্ট আউট হয়ে যান মায়াঙ্ক মার্কান্দেকে রিটার্ন ক্যাচ দিয়ে। ৯টি বাউন্ডারির মার রানে তিনি। মিচেল মার্শ ৩৯ বলে ৬৩ রান করে আউট হন। ১টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি।


মানিশ পান্ডে আউট হন ১ রান করে। ১২ রান করে আউট হন প্রিয়াম গার্গ। সরফরাজ খান আউট হন ৯ রান করে। ১৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। শেষ দিকে নেমে ঝড় তুলেছিলেন অক্ষর প্যাটেল এবং রিপল প্যাটেল। ৮ বলে ১১ রান করেও দলকে জেতাতে পারেননি তারা।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২১ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে