পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-04-2023 03:14:35 pm

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতি বছর পাবলিক পরীক্ষার ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটছে। এসবের সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে। তাই এবার প্রশ্ন বিতরণে ভুল-ভ্রান্তি হওয়ার সুযোগ কম। তাছাড়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।


রাজধানীর বাড্ডা হাই স্কুল এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এদিন সকাল ১০টায় একযোগে সারা দেশে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।


শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করবে। সুতরাং কোনোভাবে প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নেই।


দীপু মনি বলেন, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা শোনা যায়নি। করোনা মহামারির কারণে দুই বছর সরাসরি পরীক্ষা বন্ধ ছিল। করোনার পর এবারই প্রথম পূর্ণ সিলেবাসে শতভাগ নম্বরে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হয়েছে। করোনার ক্ষতি কাটিয়ে ধীরে ধীরে আমরা শিক্ষার স্বাভাবিক পরিবেশে ফিরতে সক্ষম হচ্ছি।


এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ।

আরও খবর