জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ

সাঙ্গু গ্যাস ফিল্ডের পণ্য চুরির সময় আটক ১৬

সাঙ্গু গ্যাস ফিল্ডের পণ্য চুরির সময় আটক ১৬


বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের পণ্য চুরির সময় কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করেছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।



তিনি বলেন, বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ড বাংলাদেশের একটি রাষ্ট্রীয় সম্পদ। তবে বেশকিছু দিন ধরে একটি চক্র এই রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার চেষ্টা করে আসছে। এ রকম একটি চক্র বহির্নোঙরে অবস্থিত সাঙ্গু গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, পাইপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে ২টি সন্দেহজনক বোট ও গ্যাস ফিল্ডের উপরে কয়েকজন লোককে বিভিন্ন স্ট্রাকচার কাটতে দেখা যায়। কোস্ট গার্ড জাহাজটি গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, পাইপ, গ্যাস কাটার ও সিলিন্ডারসহ ১৬ চোরকে আটক করতে সক্ষম হয়।


তারা হলো- নুরুল ইসলাম (৪০), মারুফ (২৫), সাদেক (২৮), তাসিব (১৯), সজীব (১৮), হামিদ (৩৩), মফিজ (২৫), সোহেল (২৭), সোহরাব (৪৩), বাবুল (৩৮), মুন্না (৩৫), তানভীর (৩৪), তুহিন (২৭), বাবু (২৯), সিদ্দিক (৪০) ও জসিম (৫০)। তারা স্বীকার করে বেশকিছু দিন ধরে সাঙ্গু গ্যাস ফিল্ডের স্ট্রাকচার ও গুরুত্বপূর্ণ পণ্য চুরির সঙ্গে জড়িত। এসব পণ্য তারা চট্টগ্রামের ভাটিয়ারীতে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতো। আটক চোরদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।



আরও খবর