ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার যুগান্তকারী পারমাণবিক অস্ত্র চুক্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 12:35:19 pm

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল এক যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছেন। এর আওতায় দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মূলত উত্তর কোরিয়াকে ঠেকাতেই দেশ দুইটি এই সিদ্ধান্ত নিয়েছে।


তাছাড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে যুক্ত করতেও রাজি হয়েছে ওয়াশিংটন। এর বিপরীতে পারমাণবিক অস্ত্র বানাবে না দক্ষিণ কোরিয়া।


জো বাইডেন বলেছেন, ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের চুক্তিটি উত্তর কোরিয়ার আক্রমণ ঠেকাতে মিত্রদের মধ্যে সহযোগিতা বাড়াবে।


চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউন সুক-ইউল। ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, সাইবার সহযোগিতা ও পারমাণবিক ইস্যুতে আলোচনা করতেই তার এই সফর।


দক্ষিণ কোরিয়ার নেতা চুক্তটিকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, এটি মিত্রদের রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারেরই অংশ।


সম্প্রতি উত্তর কোরিয়া রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তারা প্রতিবেশী দেশে যেকোনো সময় পারমাণবিক হামলা চালাতে পারে, এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ে এমন ঘোষণা দিলো দক্ষিণ কোরিয়া।

আরও খবর







6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১৫ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে