ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

ডাঃ আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে উলিপুরে ফ্রী হেলথ ক্যাম্প ও স্তন ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত


কুড়িগ্রামের উলিপুরে ডাঃ আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কুড়িগ্রাম জেলার জনগণ বিশেষ করে রাজারহাট,উলিপুর ও চিলমারী উপজেলার রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবার জন্য ফ্রী হেলথ ক্যাম্প ও স্তন ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। স্তন ক্যান্সারসহ অন্যান্য রোগের ঝুঁকি, সচেতনতা সৃষ্টি ও চিকিৎসার জন্য এ ক্যাম্প গত বছর থেকে পরিচালনা হচ্ছে।



উলিপুর সদর থেকে ১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে থেতরাই রোডে অবস্হিত হাইপারটেনশন এন্ড ডায়াবেটিক কেয়ার সেন্টার এ ২৩ এপ্রিল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে কিডনি, ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, বাত-ব্যাথা, আর্থাইটিস,জেনারেল মেডিসিন, লিভার, পরিপাকতন্ত্র, মা ও শিশু  রোগ,মূত্রনালীর রোগ, স্তন ক্যান্সারসহ সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সাইমুন নাহার দিবা, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সফিউল আলম, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ এরশদুল হক, হৃদরোগ ও বাতজ্বরে অভিজ্ঞ ডাঃ মোশারফ হোসেন, দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের বাত-ব্যাথা,আর্থাইটিস,প্যারালাইসিস ও রিহাবিলেশন বিশেষজ্ঞ ডাঃ সহকারী অধ্যাপক ফজলুল করিম, মা ও শিশু স্বাস্থ্য রোগে অভিজ্ঞ ডাঃ রওনক ফেরদৌস, দিনাজপুর খানসামা উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান হারুণ, ডাঃ উম্মে কুলসুম চৈতী প্রমূখ।হেলথ ২' শ ৬০ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।  উল্লেখ্য,হেলথ ক্যাম্প ২০০৩ সাল থেকে প্রতি ঈদের পরদিন অনুষ্ঠিত হয়ে আসছে। আব্দুর রহমান ফাউন্ডেশনের অনারারী পরামর্শক রেজাউল করিম জানান, এলাকার জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন রোগের বিষয়ের বিশেষজ্ঞ  ডাক্তারের পরামর্শ গ্রহণের মাধ্যমে জটিল রোগ নির্ণয় ও পরবর্তীতে চিকিৎসা গ্রহণের নির্দেশনা প্রদান করা।বিশেষ করে দরিদ্র ও মহিলা জনগোষ্ঠির দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা পৌছানো আমাদের লক্ষ্য। স্তন ক্যান্সার স্কীনিং এর মাধ্যমে মহিলাদের স্তনক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা ও প্রাথমিক স্তরেই ক্যান্সার চিহ্নিত করা। উপরন্তু ভবিষ্যত প্রজন্মকে জনসেবায় উদ্বুদ্ধ করাই এ ক্যাম্পের উদ্দেশ্য।


ক্যাম্পে আগত রোগীর স্বজনরা জানান, আমরা এখানে এসে বড় বড় ডাক্তারের চিকিৎসা পাচ্ছি। তারা নিয়মিতভাবে হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আহ্বান জানান। 

আরও খবর