বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

দেশে নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রীর লাগামহীন দামের কারনে মানুষের মনে ঈদের আনন্দ নেই..... নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আবুল হাশেম বক্কর

চট্টগ্রাম বিএনপি



দেশে অস্বাভাবিকহারে দ্রব্যমূল্য বৃদ্ধি, লোডশেডিং ও সরকারী দলের দূর্নীতি লুটপাটের কারণে অর্থনৈতিক খারাপ অবস্থায় মানুষের মনে ঈদের আমেজ আনন্দ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।  তিনি বলেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে,গণ গত লোডশেডিং, যেভাবে দেশে অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেখানে আনন্দের সঙ্গে ঈদুল ফিতর পালন করা সম্ভব হচ্ছে না। মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। বর্তমানে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করা হয়েছে, ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এরকম একটা চরম আওয়ামী ফ্যাসিবাদী শাসনে আজকে গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ঈদের দ্বিতীয় দিন রবিবার (২৩ এপ্রিল) বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।  পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আবুল হাশেম বক্কর এর পক্ষ থেকে নগরীর কাজীর দেউরী সমাদর কমিউনিটি সেন্টারে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মীরা এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুরুতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্থতা ও রোগ মুক্তি কামনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম খুন হওয়া নেতাকর্মীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম সহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সাংবাদিক, ডাক্তার পেশাজীবীসহ বিপুল সংখ্যক মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আবুল হাশেম বক্কর তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় আগত নেতা কর্মীদেরকে গরুর গোস্ত, পরটা, জর্দা ভাত সহ বিভিন্ন আইটেমের খাবার দিয়ে আপ্যায়ন করান। 


অন্যান্যের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, মাহবুব আলম, এড. মুফিজুল হক ভূঁইয়া, সন্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, এ্যাবের সাধারণ সম্পাদক সেলিম মো. জানে আলম, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ঈসা চৌধুরী, মহানগর বিএনপির সদস্য নিয়াজ মো. খান, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, নাজিম উদ্দীন আহমেদ, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, মহানগর যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ শাহেদ, ভারপ্রাপ্ত সভাপ‌তি ইকবাল হো‌সেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, ম‌হিলা দ‌লের সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি, সাধারন সম্পাদক জেলী চৌধুরী, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী বাবুল হক, হাজী মো. সালাউদ্দীন, আবদুস সাত্তার সেলিম, হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, ডা. নুরুল আবছার, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, জাহিদ হাসান, জসিম উদ্দিন জিয়া, মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু, আবদুল কাদের জসিম, রোকন উদ্দিন মাহমুদ, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম প্রমূখ।

আরও খবর


6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

৮ ঘন্টা ৩২ মিনিট আগে