নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ইসলামী জানা অজানার কিছু তথ্য জেনে নিন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-08-2022 01:39:51 am

ফাইল ছবি

◾ ধর্ম ডেস্ক


▪️প্রশ্ন: আমাদের গ্রামের মসজিদের নির্মাণকাজ চলছে। ঢাকার এক বিত্তবান ব্যক্তি মসজিদের জন্য জাকাতের অংশ থেকে ২ লাখ টাকা দিতে চান। মসজিদ নির্মাণের জন্য ওই টাকা নেওয়া কি বৈধ হবে? 

রহমান রাসেল, সাভার, ঢাকা


▪️উত্তর: না, জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা বৈধ হবে না। কারণ এটি জাকাতের নির্ধারিত খাতের অন্তর্ভুক্ত নয়। জাকাতের নির্ধারিত আট খাতের বাইরে জাকাত দেওয়া যায় না। তা ছাড়া জাকাত ব্যক্তিবিশেষের মালিকানায় দিতে হয়। মসজিদের টাকা কারও মালিকানা নয়। তাই তা বৈধ হবে না। হজরত সুফইয়ান সাওরি (রহ.) বলেন, ‘কোনো ব্যক্তি নিজের জাকাত তাদের দেবে না, যাদের ব্যয়ভার তার ওপর বর্তায় এবং মৃত ব্যক্তির কাফন ও তার ঋণ আদায়ে এবং মসজিদ নির্মাণের জন্য দেবে না।


▪️সূত্র: মুসান্নাফে আব্দুর রাযযাক: ৭১৭০; ফাতাওয়া তাতারখানিয়া ৩ / ২০৭; আলবাহরুর রায়েহাকি ২ / ২৪৬। 


▪️প্রশ্ন: বাকপ্রতিবন্ধীর বিয়ে আমার ছোট ভাই বাকপ্রতিবন্ধী। তার বিয়ে ঠিক হয়েছে। এখন আমার জানার বিষয় হলো, সে কীভাবে বিয়ের আক্‌দে কবুল বলবে? 

              জমির উদ্দিন, রায়পুর, লক্ষ্মীপুর


▪️উত্তর: আপনার ভাই যেহেতু বাকপ্রতিবন্ধী, কথা বলতে পারেন না, তাই তিনি যদি লিখতে-পড়তে পারেন, তাহলে তাঁকে বিবাহের প্রস্তাব ও কবুল লিখিতভাবে করতে হবে। আর যদি তিনি লিখতে না পারেন, তাহলে তিনি ইশারা করে সম্মতি প্রকাশ করলেও বিয়ে সম্পন্ন 

হয়ে যাবে। 


▪️সূত্র: আল-মাবসুত, লি-সারাখসি ৬ / ১৪৩; ফাতহুল কাদির ৩ / ৩৪৮; ফাতাওয়া হিন্দিয়া ১ / ২৭০; রদ্দুল মুহতার ৩ / ২৪১। 


রক্ত বিক্রি বৈধ?

▪️প্রশ্ন: মাঝেমধ্যে দেখা যায়, বিভিন্ন হাসপাতালের স্টাফরা রোগীদের কাছে রক্ত বিক্রি করেন। এ কাজ কি ইসলামের দৃষ্টিতে বৈধ হবে? 

বুলবুল বেগম, ত্রিশাল, ময়মনসিংহ


▪️উত্তর: না, রক্ত বিক্রি বৈধ নয়। তবে প্রয়োজনের সময় বিনা মূল্যে রক্ত দেওয়া-নেওয়া বৈধ। এটিকে ব্যবসার পণ্য বানানো কোনোভাবেই বৈধ নয়। অবশ্য রক্ত সংগ্রহের কাজে যেটুকু খরচ হয়, তা রক্তগ্রহীতা থেকে নেওয়া যাবে। এর বেশি নেওয়া বৈধ হবে না। অন্যথায় তা রক্তের বিনিময় হয়ে যাবে, যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ। কারণ মানবদেহের প্রতিটি অঙ্গ পবিত্র, তা বিক্রি করা জায়েজ নেই। 


সূত্র: আহকামুল কুরআন, ইবনে আরাবি ১ / ৫৩; আবু দাউদ: ৩৪৮৮; বাদায়েউস সানায়ে ৪ / ৩৩৩। 


▪️উত্তর দিয়েছেন: মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি

মুহাদ্দিস, আল-জামিয়া, আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

২৮ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১০৩ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে