নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

বরখাস্ত হলেন সরকারি রেল পরিদর্শক রমজান আলী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2022 05:04:39 pm

সংগৃহীত ছবি

সরকারি রেল পরিদর্শক ও বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) সাবেক প্রধান প্রকৌশলী মোঃ রমজান আলী’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত ৩১ জুলাই’২২ এ এক প্রজ্ঞাপনের মাধ্যমে রমজান আলীকে বরখাস্ত করা হয়।



প্রজ্ঞাপনে বলা হয় যেহেতুে, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর ১৬.০৮.২০২০ খ্রি. তারিখের ০৭ নং মামলায় জনাব মো: রমজান আলী, সরকারি রেল পরিদর্শক, প্রাক্তন প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল, রাজশাহী-এর বিরুদ্ধে এজাহারে বর্ণিত অপরাধ তদন্তকালে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর চার্জশীট নং-১৭, তারিখ-২৩.০২.২০২১ খ্রি. বিজ্ঞ আদালতে দাখিল করার পর ঢাকা মহানগর কোর্টের মেট্রো মামলা নং-বি: ৮৬/২০২০ তারিখ: ২৫.০৪.২০২২. মোতাবেক মামলাটি আমলে নেয়া হয়েছে।


যেহেতুে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারায় উল্লেখ রয়েছে “কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকিলে, অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হইলে বা তাহার বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হইলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্তরূপ আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন হইতে তাহাকে সাময়িক বরখাস্ত করিতে পারিবে। সেহেতু, জনাব মো. রমজান আলী, সরকারি রেল পরিদর্শক, প্রাক্তন প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, পশ্চিমাঞ্চল, রাজশাহী-কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারামতে ৩১:০৭.২০২২খ্রি. তারিখ হতে সাময়িক বরদাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে উক্ত কর্মকর্তা বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। 

আরও খবর