নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নড়াইলে প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুন জেলার ৪টি থানা দালাল মুক্ত করার নির্দেশ

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 28-08-2022 03:35:06 pm

নড়াইলে প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন

 


নড়াইলে প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুন। ২৪ আগষ্ট পুলিশ সুপার হিসেবে নড়াইলে যোগদান করেন। তিনি আজ রোববার দুপুরে পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডের খোলা মঞ্চে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভায় যোগ দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ সুপারের কার্যালয়সহ (এসপি অফিস), জেলার চারটি থানা হবে দালার মুক্ত। সমাজের তৃণমূল পর্যায়ের নির্যাতিত মানুষের আস্থার জায়গা। থানা থেকে সেবা না পেয়ে কেউ যেন ফিরে না যায় সেদিকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন। পুলিশ তদন্ত কেন্দ্র এবং পুলিশ ফাঁড়ি থাকবে সকলের জন্য উন্মুক্ত।

পুলিশ সুপার আরো বলেন, পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের জন্য সেবা করার অন্যতম স্থান হলো থানা। কোন কাজের জন্য অপনাদের ও কোন ব্যাক্তি বা দালালের কাছে যাওয়ার দরকার নেই। সমস্যা হলে সরাসরি থানায় চলে আসুন পুলিশ সেবা না দিলে আমাকে জানান। যে কোন বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাকে দিন আমি ব্যবস্থা নিবো।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

এসময় আরো বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাংবাদিক জহির ঠাকুর,জিয়াউর রহমান জামি,হুমায়ুর কবীর রিন্টু,সিনিয়র সায়বাদিক ফিরোজ কবির,সৈয়দ খায়রুল আলম প্রমূখ।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত ইলেকট্রনিকস ,প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নড়াইল জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

Tag
আরও খবর