আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রথম ঘণ্টায় শেষ ট্রেনের ২৭ এপ্রিলের ফিরতি টিকিট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 02:57:42 pm

ঈদযাত্রার ট্রেনের ফিরতি টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। আগাম টিকিটের মতো ফিরতি টিকিট কাটতেও রয়েছে চাপ। গত দুদিনের মতো আজ তৃতীয় দিনেও প্রথম ঘণ্টায় বিক্রি হয়ে গেছে উত্তরবঙ্গের সব টিকিট। দ্রুত শেষ হয়েছে জামালপুর, নেত্রকোনা, যশোর, খুলনা, নোয়াখালী রুটের টিকিটও।


তবে সিলেট ও চট্টগ্রাম রুটে ঢাকা থেকে যাওয়ার আগাম টিকিটের মতো ফিরতি যাত্রার ৩০ ভাগ টিকিট এখনও অবিক্রীত রয়ে গেছে। এদিনে ২৭ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি হয়।


সিলেট রুটে চলাচলকারী ৪ আন্তঃনগর ট্রেন- জয়ন্তিকা, কালনী, উপবন, পারাবত এক্সপ্রেসের ৫০০ টিকিট এখনও অবিক্রীত। অন্যদিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর, মহানগর প্রভাতী, তূর্ণা ও সোনার বাংলা এক্সপ্রেসে সকাল ১০টা পর্যন্ত প্রায় ১২০০ সিট খালি ছিল।


সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।


রাজশাহী থেক ঢাকাগামী সিল্কসিটি, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসের টিকিট সকাল ৯টার সময় শেষ হয়ে যায়। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকেট প্রথম এক ঘণ্টায় শেষ হয়ে যায়।


ময়মনসিংহ, জামালপুর রুটের ঢাকাগামী অগ্নিবীণা, ব্রহ্মপুত্র, যমুনা, জামালপুর ও তিস্তা এক্সপ্রেসের ট্রেনের টিকিটের চাহিদাও ছিল বেশি। প্রথম ঘণ্টায় বিক্রি হয়ে যায় সব টিকিট। ময়মনসিংহ-নেত্রকোনা রুটের ঢাকাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের দেড় হাজার টিকিট বিক্রি হয়েছে।


বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির পার্টনার সহজ সিনোসিস ভিনসেন জেভির ভাইস প্রেসিডেন্ট জুবায়ের আহমেদ বলেন, ঢাকাগামী মোট সিট রয়েছে ২৪ হাজার ৯৬৩টি। এরমধ্যে সকাল সাড়ে ৮টার মধ্যেই ১৬ হাজার ৬৪৬টি টিকিট বিক্রি হয়ে যায়। যেসব টিকিট বিক্রি হয়নি সেগুলো বেশিরভাগ সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের।

আরও খবর