আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

চট্টগ্রাম ৮ আসনে সংসদ উপনির্বাচনে নোমানের পক্ষে বিভিন্ন স্থানে ব্যারিস্টার মনোয়ারের গণসংযোগ

চট্টগ্রাম ৮ আসনে সংসদ উপনির্বাচনে নোমানের পক্ষে বিভিন্ন স্থানে ব্যারিস্টার মনোয়ারের গণসংযোগ



চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের  প্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে বহদ্দারহাট, মোহরা, ওক্সিজেন, আমিন জুট মিল, বিবিরহাট, ও পাঁচলাইশে প্রচারণা করেছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতা ও খ্যাতিমান আইনজীবী  ব্যারিস্টার মনোয়ার হোসেন। এসময় বিভিন্ন সমাবেশে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সরকারের অভুতপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকা মার্কায় নোমান আল মাহমুদকে কে আগামী ২৭ এপ্রিল জয়যুক্ত করতে আহবান জানান।তিনি ভোটারদেরকে নির্বিগ্নে ভোট কেন্দ্রে এসে যার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহিত করেন।
গণসংযোগটি ১৫ এপ্রিল শনিবার দুপুরে বহদ্দারহাট থেকে শুরু হয়ে পশ্চিম ষোলশহরে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন কাজী মুহাম্মদ শহীদুল্লাহ, প্রকৌশলী এস এম মিজানুর রহমান শিশির, নাগরিক ফোরামের সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম মনসুর আলম, গোলাম রসূল মান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সালাউদ্দিন রকি, ছড়াকার তসলিম খাঁ, চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ইমণ, বায়েজিদ থানা সভাপতি মোহাম্মদ নূর, রনি ধর, আব্দুল কাদের, মেহেরুন নিপা ও সাহেদাত হোসেন প্রমূখ।

আরও খবর