যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

চাটখিলে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা



এসো হে বৈশাখ এসো এসো........এমন শ্লোগানে ঐতিহ্যবাহী বাংলা১৪৩০ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।


নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ১৪ই এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায় বাংলা-১৪৩০ বঙ্গাব্দের ১লা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠান চাটখিল উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার শুভেচ্ছা বক্তব্যে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে বৈশাখী শোভাযাত্রা। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াসউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 


বাংলা নববর্ষকে বরণ করতে বাঙ্গালীর চিরাচরিত বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী এবং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও উপজেলার কর্মকর্তাদের নিয়ে শোভাযাত্রা উপজেলা হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।  


চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। নতুন বছরে সবার জন্য শুভকামনা জানান। এবছর এই দিন (পহেলা বৈশাখ) পবিত্র রমজান ও শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্ত সরকারি ছুটির দিন হওয়ায় সংক্ষিপ্ত আকার ও পরিসরে পালন করার নির্দেশনার কথা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

আরও খবর