বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান

আশাশুনি উপজেলার বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব চত্বরে এ ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সোহরাব হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ডাঃ মোঃ আব্দুল হাকিম। সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুল হক ডাবলু। বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক আরাফাত হোসেন ডেনিসের সার্বিক ব্যবস্থাপনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সিয়াবুল ইসলাম সিহাব, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, সহ সভাপতি সচ্চিদান্দদে সদয়, বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, উপজেলা পরিষদ সিও নাজমুল হোসেন, বাজার কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ, ব্যাংকার ইয়াছিন আলী, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমেদ, সমাজ সেবক আমিনুর রহমান, সাংবাদিক শেখ বাদশা, মইনুল ইসলাম, জ্বলেমিন হোসেন, শেখ ইয়াছিন আরাফাত, বাবুল হোসেন, ফারুক হোসেন, আমিনুরর রশিদ, খায়রুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর