হাতিয়ায় পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ নোয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফাজিল অনার্স পরীক্ষার্থীদের নিয়ে তা'মীরুল মিল্লাতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম ইসলামী যুব মজলিসের দেশব্যাপী দাওয়াতী ক্যাম্পেইন উপলক্ষে বড়লেখায় যুব সমাবেশ শার্শার ​বাগআঁচড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রজনীগন্ধা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল

জবি'র সেই খাদিজার মুক্তির দাবিতে ঢাবিতে মশাল মিছিল


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বিতার্কিক খাদিজাতুল কুবরা ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় প্রায় আট মাস ধরে কারাগারে আটক আছেন। তার মুক্তির দাবিতে ঢাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় ঢাবির টিএসসি থেকে বের করা মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে টিএসসিতে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে বক্তারা দীর্ঘদিন জেলে থাকার ফলে খাদিজার কিডনিতে পাথরসহ নানা রকম শারীরিক উপসর্গে আক্রান্ত থাকার পরও বারবার জামিন আবেদন নামঞ্জুর করার সমালোচনা করেন। পাশাপাশি তার শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা না করে, এমনকি মামলার রায়ের আগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের জন্য নির্দিষ্ট কনডেম সেলে রাখার তীব্র নিন্দা জানান। বক্তারা অতিসত্ত্বর খাদিজার মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানান।


অন‍্যদিকে, খাদিজার পরিবারে তার বড় বোন দীর্ঘদিন যাবৎ দপ্তর থেকে দপ্তরে নানা রকম তদবির করেও জামিনের কোনো আশ্বাস না পেয়ে চরম হতাশায় আছেন পরিবার। তিনি বলেন, ছোট্ট মেয়েটাকে তারা পাগল বানিয়ে ছাড়বে। হয়তো তাকে বাচতেই দিবে না, সে এখনও অসুস্থ।


উল্লেখ্য, একজন অতিথি বক্তার বিতর্কিত মন্তব্যের জের ধরে ফেসবুক ও ইউটিউবে একটি ওয়েবিনার হোস্ট করার অপরাধে খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ। খাদিজার জাতীয় পরিচয়পত্র ও অ্যাকাডেমিক ডকুমেন্টে বয়স ১৭ বছর কিন্তু তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানায় পুলিশ দুটি মামলা করেন।



দীর্ঘ দুই বছর পর মামলার অভিযোগপত্র তৈরি হলে ২৭ আগস্ট ২০২২ খাদিজার মিরপুরের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে খাদিজার অভিভাবক, তার আত্মীয়-স্বজন কেউই জানতেন না খাদিজার বিরুদ্ধে দুই বছর আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। একাধিকবার নিম্ন আদালতে খাদিজার জামিনের আবেদন করলেও তা নামঞ্জুর হয়।

আরও খবর