ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

যবিপ্রবিতে এপিপিটি ক্লাবের কমিটি গঠন


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে 'এপিপিটি ক্লাব' গঠন করা হয়েছে।


গতকাল মঙ্গলবার(১১ এপ্রিল)সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে ক্লাবের গঠনতন্ত্র অনুসারে সভাপতি পদে বিভাগীয় চেয়ারম্যানের জন্য সংরক্ষিত রেখে বাকি ১৩ টি পদে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।


প্রধান নির্বাচন কমিশনার বিভাগের সহকারী অধ্যাপক এসএম সামিউল আলম নির্বাচনী তফসিল ঘোষণার পর ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দুপুর ২.০০ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ইফতার মাহফিল শেষে ভোটের ফলাফলের মাধ্যমে নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।


উক্ত নির্বাচনে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাঈম(বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং ভোটে জয়ী হয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিক্রমজিৎ বিশ্বাস।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সাধারণ সম্পাদক হিসেবে ( নির্বাচিত) তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল করিম মামুন, ট্রেজারার হিসাবে (নির্বাচিত) চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম, সহকারি ট্রেজারার হিসেবে (বিনা প্রতিদ্বন্দিতায়) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসাইন,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে (নির্বাচিত) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে (নির্বাচিত) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত ও ছাত্রী বিষয়ক সম্পাদক পদে (নির্বাচিত) তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রাবণী খাতুন। এছাড়া আরো ৬ জন শিক্ষার্থী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়়় নির্বাচিত হন।


প্রধান নির্বাচন কমিশনার ও এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক এসএম সামিউল আলম বলেন, স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী ও ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা নির্বাচিত হয়েছো তাদেরকে শুভেচ্ছা এবং যারা নির্বাচিত হতে পারোনি তাদেরকে পরবর্তীতে চেষ্টা করার জন্য আমি অনুপ্রাণিত করছি। নির্বাচিত এবং অনির্বাচিত সকলে মিলে আমাদের ক্লাবের জন্য কাজ করবে এবং ডিপার্টমেন্টকে সমৃদ্ধ করবে।


অনুষ্ঠানে এপিপিটি বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন,আমরা অনেকদিন ধরেই স্বপ্ন দেখেছিলাম বিভাগের জন্য একটি ক্লাব গঠনের। আজকে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি মনে করি এই ক্লাব আমাদের বিভাগকে সবসময় প্রাণবন্ত রাখবে ,শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নসহ ছাত্র উন্নয়নমূলক কাজের মাধ্যমে বিভাগকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

আরও খবর