সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

৮৭ শতাংশ নারী যৌন হয়রানির শিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-08-2022 10:51:08 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


বাংলাদেশে প্রায় ৮৭ শতাংশ নারী জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন। আর বাস-লঞ্চ-ট্রেনের টার্মিনালসহ গণপরিবহনে ৪২ শতাংশ নারী নিয়মিত যৌন হয়রানির শিকার হন।


তবে যৌন হয়রানির হটস্পট এখন গণপরিবহন। ৫৭ শতাংশ নারী গণপরিবহনকে সবচেয়ে অনিরাপদ বলে মনে করেন। গণপরিবহন ছাড়া রাস্তা, শপিংমল এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে নারীদের হয়রানি করা হয়।


২৪টি জেলার ৫ হাজার নারীর ওপর চালানো এক জরিপ থেকে এসব তথ্য উঠে এসেছে। ইউএনডিপি বাংলাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) যৌথভাবে এ জরিপটি পরিচালনা করে।


বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, টেক্সট মেসেজ, ইমেইলের মাধ্যমে ২৪ জেলার ৫ হাজার ১৮৭ জন নারীর বক্তব্য নিয়ে তা বিশ্লেষণ করা হয়। এরপর জরিপের ফলাফল প্রকাশ করা হলো।


জরিপে আরও বলা হয়, দিনের বেলাও নারীরা হয়রানির শিকার হন। ৫২ শতাংশ নারী দিনে হয়রানির শিকার হয়েছেন এবং বেশিরভাগ ঘটনা বিকালের দিকে ঘটেছিল। এই হয়রানির প্রতিক্রিয়ায় ৩৬ শতাংশ নারী প্রতিবাদ করেছেন। হয়রানির শিকার হয়ে মাত্র ১ শতাংশ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। তবে প্রকাশ্যে হয়রানির শিকার হয়েও ৪৪ শতাংশ নারী কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাননি।


আর পলিসি ক্যাফে নামক প্ল্যাটফর্মের আলোচনায় অংশ নিয়ে নারীর জন্য সর্বক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী আনিসুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।


ঢাকা টু বরিশাল। রাতের লঞ্চ যাত্রায় কেবিন থেকে ওয়াশরুমে যান রুমি (ছদ্মনাম) নামে এক নারী। রাতে ওয়াশরুম থেকে ফিরে এসে তার কেবিনের দরজার সামনে দাঁড়ানো একটি লোক দেখে ভয়ে চিৎকার শুরু করেন। যারা এগিয়ে আসে তারা ওই লোকটিকে কিছু না বলে রুমির রাতে বের হওয়া উচিত হয়নি এবং তার পোশাক নিয়ে নানা তীর্যক মন্তব্য শুরু করেন।


বাংলাদেশে পহেলা বৈশাখে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে হওয়া ঘটনা বা সম্প্রতি নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া ঘটনাগুলোরই একটি বাস্তব উদাহরণ রুমির ঘটনা। 


সম্প্রতি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) 'জনপরিসরে নারী নিরাপত্তা' ক্যাম্পেইন ও পলিসি ক্যাফের জরিপে আরও উঠে এসেছে-পাবলিক প্লেসে ৮৭ শতাংশ নারী জীবনে একবার হলেও কোন না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। ৬৬ শতাংশ নারী কয়েকবার আর ৭ শতাংশ নারী বারবার যৌন হয়রানিসহ নানা হয়রানির শিকার হন। এর মধ্যে ৪২ শতাংশ নারী উত্ত্যক্তের, ১২ শতাংশ অপ্রত্যাশিত স্পর্শ আর ১১ শতাংশ সাইবার বুলিংয়ের শিকার হন। হয়রানির ৩৬ শতাংশ ঘটনাই ঘটে গণপরিবহনে। ২৩ শতাংশ নারী হয়রানি হয় রাস্তায় আর ১১ শতাংশ হয় মার্কেট ও শপিংমলে।


তরুণদের দৃষ্টিভঙ্গি প্রকাশের প্ল্যাটফর্ম পলিসি ক্যাফের আলোচনায় আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সর্বক্ষেত্রে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা বলতে চাই, লেটস ওয়ার্ক টুগেদার। লেফট নো ওয়ান টু বি বিহ্যান্ড। এই চিন্তা আমাদের যেতে হবে।


ইউএনডিপি এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের অংশগ্রহণে সিআরআই পলিসি ক্যাফের 'জন পরিসরে নারীর নিরাপত্তা' শীর্ষক অনুষ্ঠানে উঠে আসে নারী নিরাপত্তার নানা দিক।

আরও খবর