বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

বালু ভর্তি ট্রাক চাপায় স্ত্রী রেহানা নিহত ও স্বামী মারাত্বক আহত

Ali Azgar ( Contributor )

প্রকাশের সময়: 11-04-2023 04:55:36 pm

শেখ নয়ন


 

ঈদে কেনাকাটা করতে আসার পথে বালু ভর্তি ট্রাক চাপায় স্ত্রী ঘটনা স্থলে নিহত ও স্বামীকে মারাত্বক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও থানা সূত্রে জানাযায়, শ্যামনগর উপজেলার আবাদ চন্ডীপুর গ্রামের মিজানুর রহমানের জামাতা, সাতক্ষীরার কামাননগরের শেখ শাহিনের ছেলে শেখ নয়ন (৩৫) ও তার স্ত্রী রেহানা পারভীন (২৫) একটি নতুন পালসার মটর সাইকেলে আসছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ সরকারি কলেজ রোডে পৌছালে বিপরীত দিক থেকে আসা (যশোর-ট ১১-৩৩১৮) বালু ভর্তি ট্রাক তাদেরকে চাপা দেয়।

 

এ সময় ঘটনাস্থলেই স্ত্রী রেহানা পারভীনের মৃত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্বামী স্ত্রী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রেহানা পারভীনকে মৃত্যু ঘোষনা করেন। এবং স্বামী শেখ নয়নের অবস্থা খারাপ হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী ঘটনার সত্যীতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ট্রাক ড্রাইভারকে এখনো আটক করা যায়নি। পরিবারের পক্ষ অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে দেওয়া হয়।

Tag
আরও খবর