কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ

“একটি গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তালের গাছের পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতার ওপর। 

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অরণ্য ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বামনাছড়া ইসলামিক গ্রাম রক্ষক সমিতি, তবকপুর। শনিবার (২০ জুন) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

“একটি গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তালের গাছের পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতার ওপর। 

আয়োজকরা জানান, তালের গাছ দীর্ঘজীবী ও পরিবেশবান্ধব বৃক্ষ। এটি বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত, মাটির ক্ষয়রোধে ভূমিকা রাখে, বিভিন্ন পাখির আবাস তৈরি করে এবং গ্রামীণ জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক। পাশাপাশি তাল ফল, পাতা ও কাঠ গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখে। বর্তমানে জলবায়ু পরিবর্তন ও বৃক্ষহ্রাসের প্রেক্ষাপটে তালের গাছ রোপণকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজ্জামান সরকার এবং সঞ্চালনা করেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অরণ্য উলিপুর উপজেলা কমিটির সভাপতি নুরুন্নবী আজাদ, শামসুল আলম সবুজ, তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রাজাসহ সংগঠনের কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও বৃহৎ পরিসরে তালের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে এলাকায় সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অরণ্য ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বামনাছড়া ইসলামিক গ্রাম রক্ষক সমিতি, তবকপুর। শনিবার (২০ জুন) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে

উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে