কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

উলিপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১১তম অর্জনকারী তরঙ্গকে সম্বর্ধনা আমি মানবিক ডাক্তার হিসেবে সকলের সেবা করবো

কুড়িগ্রাম জেলার উলিপুরে২০২৪-২০২৫সেশনে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম স্হান অর্জনকারী তৌফিকুর রহমান তরঙ্গকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। 


২৫ জানুয়ারী শনিবার সকাল ১১টায় উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্দোগে একাডেমি চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও আবাবিল শিল্পী গোষ্ঠীর পরিচালক শিক্ষক এম শাহিন আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব ও মেধাবী শিক্ষার্থী তরঙ্গের বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান সেলিম।


অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী মোঃ আনাস আলীর কোরআন শরিফ তেলায়তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাজিমখাঁন মহিলা মাদ্রাসার শিক্ষক নুর আমিন, দলদলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল হাসান গোলজার, বিএনপি নেতা মহসিন আলী, থেতরাই কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মনু, সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ, সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মোফাচ্ছির মাওলানা মোশাররফ হোসেন, কিশোরপুর এন ইউ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির পরিচালক নুরুন্নবী আযাদ আবু প্রমূখ। সম্বর্ধনায় কৃতি শিক্ষার্থী তরঙ্গকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। সম্বর্ধনায় কৃতি শিক্ষার্থী তরঙ্গ সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমি ভবিষ্যতে মানবিক ডাক্তার হিসেবে সকলের সেবা করবো ইনশাআল্লাহ। তরঙ্গের বাবা বলেন, দেশ ও মানব জাতির কল্যাণে ছেলেকে উৎসর্গ করেছি। এখন তরঙ্গ সবার। সারা দেশের। প্রধান অতিথি মিজানুর রহমান বিপ্লব বলেন, একজন মা পারে সন্তানকে সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে। সন্তান বড় সম্পদ তাদেরকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলেন।

আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে





উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে