কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে --- আমির খসরু মাহমুদ চৌধুরী



বিএনপি'র স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৩১ দফা সংস্কার প্রস্তাব বিএনপি'র একার প্রস্তাব নয়। বিএনপি'র সাথে যুগপথ আন্দোলনে থাকা প্রায় ৪২টি এখন সব মিলে ৫০টি রাজনৈতিক দল এই ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং এখন যারা সংস্কারের কথা বলছেন, তখন তাদের মাথা থেকে সংস্কারের প্রস্তাব বের হয়নি, আমরা আপনাদেরকে সংস্কারের ব্যাপারে সহায়তা করে যাব । যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্য হবে সেই সংস্কারগুলো করে অতিদ্রুত নির্বাচনে যেতে হবে।

অর্ন্তবর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করবো কিন্তু আমরা আন্দোলন করা বিএনপিসহ ৫০ দল ঐক্যবদ্ধ থাকবো। এখন সংস্কার কি হয় না হয় সেটা আমরা দেখবো।

তিনি আরো বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই জাতীয় সরকার প্রস্তাবিত ৩১ দফা সংস্কার বাস্তাবায়ন করবে। এখন সংস্কার কি হবে সেটা দেখবো সহায়তা করবো কিন্তু ৩১দফা সংস্কার তারেক রহমানের প্রস্তাবিত জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

তিনি আজ বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। এর আগে সকাল দশটার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সভা স্থলের দিকে আসতে থাকেন। বেলা ১২ টার দিকে শহীদ মিনার চত্বর সহ আশপাশের রাস্তাঘাট কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দীর্ঘদিন পর কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে দলটির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ায় দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন ও হামলা, মামলায় কণ্ঠাসা অবস্থায় থাকা দলটির নেতাকর্মীরা মুক্ত পরিবেশে দলীয় কর্মকাণ্ডে যুক্ত হতে পেরে বেশ আনন্দ -উল্লাস প্রকাশ করে। উলিপুর উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক পৌর মেয়র হায়দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভগাীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির উপদেষ্টা তাসভীর উল ইসলাম, জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবু-আলা চৌধুরী। 


আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে





উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে