কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

উলিপুরে খালেদা জিয়াকে গালিগালাজ করে যুবদল নেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার ১




কুড়িগ্রামের উলিপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গালিগালাজ ও যুবদল নেতাকে মারধরের মামলায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে।

গ্রেফতারকৃত আনিছুর রহমান(২৫) দুর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা ও গোড়াই সরকারপাড়া গ্রামের জান্নাত আলীর ছেলে। 

জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম(৪৫) গত ২০১৭ সালের ১ জানুয়ারি পাঁচপীর বাজার থেকে নিজ বাড়ীতে যাওয়ার পথে পাঁচপীর বাজার সংলগ্ন ৫'শ গজ উত্তরে বটগাছের নীচে পৌঁছায় যুবদল নেতা মন্জুরুল ইসলাম। এসময় আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানসহ কয়েকজন বেগম খালেদা জিয়া সর্ম্পকে বাজে মন্তব্য করাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যুবদল নেতা মন্জুরুল প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানসহ তার সংগীয়রা ধারালো ছোড়া, লাঠি, লোহার রড দিয়ে যুবদল নেতাকে মারপিট করে জখম করে এবং সাথে থাকা ব্যবসার ৭৫ হাজার ৫'শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ৮ অক্টোবর যুবদল নেতা মন্জুরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম খন্দকার মুহিব্বুল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

৩ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে





উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৬ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে