জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উখিয়ায় আল-আমিন ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি–২০২৫ অনুষ্ঠিত

উচ্চশিক্ষা বিকাশ ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদানের লক্ষ্যে উখিয়ায় প্রথমবারের মতো আল-আমিন ফাউন্ডেশন কর্তৃক “শিক্ষা বৃত্তি–২০২৫” কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি–২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ উল্লাহ, আল-আমিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মাস্টার শামসুল আলম, শিক্ষা বৃত্তি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও আল-আমিন ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মুহাম্মদ উল্লাহ, সদস্য সচিব জনাব সাজ্জাদুল ইসলাম মুয়িন, সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক জনাব আকতার হোসাইনসহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বরত সবুজ শাহরিয়ার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সমজ বিজ্ঞান বিভাগ) উখিয়া কলেজ এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক, গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।


শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি কার্যক্রমকে স্থানীয় অভিভাবক ও শিক্ষক সমাজ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি করবে এবং সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আল-আমিন ফাউন্ডেশন উচ্চশিক্ষা ও মানবিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Tag
আরও খবর