জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

“Play for Peace” স্লোগানে অনুষ্ঠিত বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন।

হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (HMYSDF) এর আয়োজনে “Play for Peace” স্লোগানকে সামনে রেখে বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি ১১ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়। ভেন্যু ছিল সোনার পাড়া সমুদ্র সৈকত।


এই টুর্নামেন্টে উক্ত সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন দল গঠন করা হয়, তাঁরা খেলায় অংশগ্রহণ করে এবং খেলাধুলার মাধ্যমে শান্তি, সামাজিক সম্প্রীতি ও যুব নেতৃত্বের বিকাশে অবদান রাখে।


ফাইনাল খেলায় মুখোমুখি হয় টিম শাপলা ও টিম কদম, যেখানে চমৎকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দর্শকরা উপভোগ করে প্রাণবন্ত খেলা।


টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে স্থানীয় যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার বার্তা ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ জনাব ফজল কাদের চৌধুরী (সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উত্তর শাখা জালিয়া পালং ইউনিয়ন)। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মান্যবর ইউপি সদস্য জনাব জালাল আহমেদ। খেলায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সমাজসেবক জনাব রিদুয়ানুল হক জিসান (সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,উখিয়া উপজেলা শাখা), সোনার পাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মানবাধিকার কর্মী জনাব আব্দুল হামিদ, সোনার পাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক জনাব শাহ জাহান, জনাব আবু সাঈদ মাসুম (সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জালিয়া পালং ইউনিয়ন), সাংবাদিক জনাব আব্দুল্লাহ আল জুবাইর, শ্রমিক নেতা জনাব জসিম উদ্দিন বাবুল, বিশিষ্ট সমাজসেবক জনাব আমিন আল কাকী, যুব নেতা জনাব খাইরুল হক প্রমুখ।


আয়োজক কমিটির প্রধান জনাব মাহাবুব কাউসার ধন্যবাদ জানিয়েছে সকল অংশগ্রহণকারী দল, স্বেচ্ছাসেবক, অতিথি ও স্পন্সরদের, যাদের সহযোগিতায় এই আয়োজন সফলভাবে বাস্তবায়িত হয়েছে।


এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

Tag
আরও খবর