জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

অগ্নিদগ্ধ রোগীর পাশে দাঁড়িয়েছে হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।

হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক অগ্নিদগ্ধ রোগীর উন্নত চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।


উল্লেখ্য, বিগত ২৭ জানুয়ারি ২০২৫ ইং উখিয়া উপজেলার সোনার পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে অগ্নিদগ্ধ হয় রুনা আক্তার (২০) নামের একজন সন্তানসম্ভবা গৃহিণী। তাঁর উন্নত চিকিৎসার জন্য রোগীর স্বামী ওমর ফারুক উক্ত সংগঠনের নিকট সহযোগিতার আবেদন করলে অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটি দ্রুত সাঁড়া প্রদান করে তহবিল সংগ্রহ করে। রোগীর দ্রুত ডেলিভারি ও চিকিৎসার জন্য সংগৃহীত তহবিলের নগদ চল্লিশ হাজার টাকা রোগীর স্বামী ওমর ফারুকের হাতে হস্তান্তর করা হয়। সে সহযোগিতার টাকায় রোগীর সিজার সম্পন্ন হয় এবং চিকিৎসা কার্য চলমান রাখা হয়েছে।

সহযোগিতা পেয়ে ওমর ফারুক তাঁর পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংগঠনের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মানিক জানান, রোগীর পরিবার অসহায় অবস্থায় আমাদের কাছে সহযোগিতার আবেদন করলে আমরা দ্রুত তহবিল সংগ্রহ শুরু করে রোগীর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করি এবং রোগীর দ্রুত চিকিৎসা কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। তিনি যারা অনুদান দিয়ে পাশে থেকেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag
আরও খবর