জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পৌনে ১টার দিকে উখিয়া থাইংখালী স্টেশনের উত্তর পার্শ্বে এই ঘটনা ঘটে।


নিহতরা হলেন, সাতক্ষীরার এলাকার মাহমুদ হাসান। তিনি মেরিস সিগারেটের সেলসম্যান ছিলেন। অপরজনের উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, জে/৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)। 


বিষয়টি নিশ্চিত করে উখিয়া হাইওয়ে পুলিশের শাহপরী থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। 


ঘটনা প্রত্যক্ষদর্শী তৌহিদুল ইসলাম সোহেল বলেন, মোটরসাইকেলকে একটি অটোরিকশা চাপা দেন। এ সময় আরেকটি বাস এসে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হন।

Tag
আরও খবর