জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাড়ছে সড়ক দূর্ঘটনায় যানজটে নাকাল উখিয়ার মানুষ

কক্সবাজারের উখিয়ার ব্যস্ততম স্টেশন কোর্টবাজার, উখিয়া সদর ও কুতুপালংয়ের যানজট যেন সাধারণ পথযাত্রী ও চালকদের নিত্যদিনের সঙ্গী।


রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় উখিয়ায় কাজ করছে বিভিন্ন সরকারি বেসরকারি এনজিও সংস্থা। এনজিও কর্মকর্তা ও কর্মীদের গাড়ি নিয়মিত যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প এলাকায়। বেড়েছে ব্যাটারি চালিত ইজিবাইকের দৌরাত্ম্য। সড়কের ওপর বসেছে দোকান। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং। ফলে বাড়ছে যানজট। ভোগান্তিতে সাধারণ পথযাত্রীরা। 


যানজট নিরসনে কাজ করতে ট্রাফিক পুলিশকে মাঝেমধ্যে দেখা মিললেও অধিকাংশ সময় থাকে অনুপস্থিত। তবে সড়কে যানজট নিরসনে কাজ করতে দেখা যায় কয়েকজন লাইনম্যানকে।


সরেজমিনে দেখা যায়, উখিয়া, কোর্টবাজার, মরিচ্যা ও সোনার পাড়া সড়কের প্রায় অর্ধেকের বেশি রয়েছে অবৈধ পার্কিংয়ের দখলে। এসব কারনেই উপজেলার বিভিন্ন স্টেশনে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত যানজটের কারনে যাত্রী ভোগান্তি সহ নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টার সময়।


স্থানীয়রা জানান, কোর্টবাজার ও কুতুপালং স্টেশন দুটি জনবহুল স্টেশন। কোর্টবাজারে ট্রাফিক পুলিশ থাকলেও কুতুপালং নেই ট্রাফিক পুলিশ। এছাড়া প্রতিটি স্টেশনেই সড়কের ওপর দোকানপাট, যত্রতত্র গাড়ির পার্কিংয়ের কারণে বেড়েছে যানজট। সড়কের ওপর থেকে দোকানপাট সরিয়ে নিলে এবং গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা স্থান নির্ধারণ করে দিলে যানজট নিরসন করা সম্ভব বলে বলছেন স্থানীয়রা। পাশাপাশি উখিয়া, কুতুপালং সহ ব্যাস্ততম স্টেশনগুলোতে ট্রাফিক পুলিশ থাকলে যানজট অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন তারা। 


এব্যাপারে ট্রাফিক ইনচার্জ (টিআই) জানে আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের লোকজন কম। মাত্র তিনজন কনস্টেবল নিয়ে আমরা কাজ করছি। যার কারণে কোর্টবাজার স্টেশন ছাড়া বাকী স্টেশন গুলোতে আমাদের লোকজন নেই। আমাদের লোকজন বাড়াতে পারলে উখিয়ার যানজট নিরসন কিছুটা হলেও সম্ভব হবে বলে জানান তিনি। 


উখিয়া উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান চৌধুরী বলেন, এসি ল্যান্ড রীতিমতো মোবাইল কোর্ট পরিচালনা করতেছে। অবৈধ পার্কিংয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। যানজট নিরসনে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি।

Tag
আরও খবর