নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়া পল্লীবিদ্যুৎতে গোপালের নিয়ন্ত্রণে একাধিক সিন্ডিকেট!

তালিকাভুক্ত ৭ ইলেক্ট্রিশিয়ান থাকলেও উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতির হয়ে ৪০ জনের অধিক অবৈধ ইলেক্ট্রিশিয়ান কাজ করেন।


নতুন সংযোগ প্রদানে বাড়তি টাকা আদায়, বিল বকেয়ার অজুহাতে গ্রাহক হয়রানি, সেচ মিটারের বিনিময়ে মোটা অংকের লেনদেন সহ নানা অপরাধে জড়িত এসব ইলেক্ট্রিশিয়ানরা।


অভিযোগ আছে, পল্লীবিদ্যুৎ এর এক কর্মকর্তার আশ্রয়ে চলে অনুমোদন ছাড়াই কাজ করা এসব ইলেক্ট্রিশিয়ানদের অপকর্ম।




ইলেক্ট্রিশিয়ান,মিটার রিডারের ভূয়া পরিচয়ে উখিয়া পল্লীবিদ্যুৎ এর সামনে থাকা চায়ের দোকান ও কম্পিউটারের দোকান ঘিরে চলতে থাকে যাদের দৌরাত্ম্য, নানা কারণে গ্রাহকরা তাদের খপ্পরে পড়ে পোহান ভোগান্তি।


দ্রুত মিটার পাইয়ে দেওয়ার নাম করে নতুন সংযোগের ক্ষেত্রে সরকারি ফির বাইরে ৫ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয় ভূয়া পরিচয় ব্যবহার করা দালালরা।


এছাড়াও সেচ মিটার এর কাগজপত্র থাকা সত্ত্বেও ৫০ থেকে ৬৫ হাজার পর্যন্ত মোটা অংকের টাকা চাওয়া হয়।

রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ বিল এলাকার ফকির আহমদের ছেলে আলী আহমদ জানান, ৬৬ হাজার টাকা এটার সেচ মিটারের বিনিময়ে পল্লীবিদ্যুৎ এর ওয়ারিং ইন্সপেক্টর গোপাল তার কাছে ৬৬ হাজার টাকা দাবী করেছেন।


সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতেও লাখ টাকা লেনদেন করে কথিত গোপাল দাদার এই চক্র।

এদিকে মার্চের শুরুতে কক্সবাজার দক্ষিণ বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালী বিটভুক্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ প্রদানে জড়িত পল্লীবিদ্যুৎ এর ৪ কর্মচারীকে আটক করে বনবিভাগ।


খোঁজ নিয়ে জানা গেছে, গোপালের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের সদস্য খোরশেদ, আলমগীর,জসিম, আব্বুইয়া, সালা উদ্দিন সহ ৪০ জনের মতো ভূয়া ইলেক্ট্রিশিয়ান।


অভিযুক্ত গোপালের দাবি তিনি কোন সিন্ডিকেট পরিচালনা করেন না। গোপাল বলেন, " আমার নাম ব্যবহার করলেই তো আমি অপরাধী না।"


তিনি স্বীকার করেন, অনেক ইলেক্ট্রিশিয়ান কাজের চাহিদা থাকায় পল্লীবিদ্যুৎ কে সহায়তা করে থাকেন। গোপালের মতে, সখ্যতা থাকাটা দোষের কিছু না।!


সিন্ডিকেট প্রসঙ্গে জানতে চেয়ে উখিয়া পল্লীবিদ্যুৎ এর ডিজিএম কাইজার নূর এর মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।

এ ছাড়াও গ্রাহকের অভিযোগ, কোনো সেবার জন্য একাধিকবার মুঠোফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন না।


প্রায় ৭০ হাজার গ্রাহক কে সেবা দেয় উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতি, সাধারণ গ্রাহকদের প্রত্যাশা ভোগান্তি কমাতে হয়রানিতে জড়িত কথিত এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

Tag
আরও খবর