নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যে কৌশলে বড় অগ্নিকান্ড থেকে রক্ষা পেলো উখিয়ার তিন রোহিঙ্গা ক্যাম্প!

স্বেচ্ছাসেবক ও রোহিঙ্গাদের কৌশলের কারণে বড় অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে কক্সবাজারের উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্প।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে কুতুপালং ২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকান থেকে আগুন সূত্রপাত হয়।অগ্নিদূর্গত এলাকাটি পার্শ্ববর্তী ৩ ও ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সাথে ২ ওয়েস্টের সংযোগস্থল, আশেপাশে প্রায় পনেরো হাজার বসতি।

দ্রুত আগুন ছড়িয়ে পড়বে এমন আতংকের মাঝে নিয়ন্ত্রণে নিতে তাৎক্ষণিক তৎপরতা শুরু করে ক্যাম্পে অগ্নিকান্ডে জরুরি সাড়াদানে নিয়োজিত স্বেচ্ছাসেবক দল সহ সেখানকার বাসিন্দারা।

আগুন ছড়িয়ে পড়ার আগে জ্বলন্ত দোকানের আশেপাশে থাকা ১৫ থেকে ২০টির মতো ঘর সরিয়ে ফেলা হয়, এই কৌশলের কারণে কমে আসে লেলিহান শিখার তীব্রতা।

মাত্র ৩০ মিনিটের মধ্যে সম্ভব হয় ভয়াবহতা জাগিয়ে সৃষ্ট হওয়া এই আগুনের নিয়ন্ত্রণ, তবে পুড়ে গেছে ২টি দোকান ও ২টি বসতঘর।

২ ওয়েস্ট ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা যুবক ওসমান গণি জানান, ” আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছিলো দ্রুত তিন ক্যাম্পে ছড়িয়ে যাবে। আল্লাহর রহমতে আমরা ও স্বেচ্ছাসেবক ভাইয়েরা মিলে আগুন থামাতে পেরেছি। পাশের ঘরগুলো না ভাঙ্গলে বেশি ক্ষতি হতো।”

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ” আমরা অগ্নিকান্ডের খবর পেয়েছি, তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে মাত্র দুইদিন আগে খুন হয় এক কমিউনিটি নেতা (মাঝি)। এ ঘটনার জের ধরে দুর্বৃত্তরা অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা সেখানকার বাসিন্দাদের।

Tag
আরও খবর