নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভুলে ভরা অসম্পূর্ণ উখিয়া উপজেলার সরকারি ওয়েবসাইট, পাঁচ বছর পর সংশোধনেও ভুল!

২০১৯ সালের মার্চে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কামরুন্নেচ্ছা বেবী।

উখিয়া উপজেলা পরিষদের সরকারি ওয়েবসাইট (www.ukhiya.cox’sbazar.gov.bd) এ মহিলা ভাইস চেয়ারম্যানের পরিচিতিতে বেবীর ছবি ও ফোন নং ব্যবহার করা হলেও নামের স্থলে লেখা হয়েছে ছেনুয়ারা বেগম যিনি ২০১৪ সালে অনুষ্ঠিত চতুর্থ নির্বাচনে জয়ী হয়েছিলেন।

অবশেষে পাঁচ বছর পর দৃষ্টিকটু এই ভুলের সংশোধন করা হয়েছে পাঁচ মিনিটেই। এপ্রসঙ্গে তথ্য সংগ্রহ করার পরোক্ষণে দেখা যায় বেবীর নাম সেখানে সংযুক্ত করা হয়েছে, তবে সেটি বাংলা নয় ইংরেজিতে!

এছাডাও ওয়েবসাইটে প্রাক্তন ইউএনওদের নামের তালিকায় ২০১৫ সালের পর থেকে আর কারো নাম নেই।

পূর্বতন উপজেলা পরিষদ চেয়ারম্যান গণের তালিকায় শুধুমাত্র ২০১৪ সালের নির্বাচনে বিজয়ীদের নাম লেখা হয়েছে।

অন্যদিকে মুক্তিযোদ্ধাদের তালিকা শীর্ষক একটি ম্যানু থাকলেও সেখানে নেই কিছুই,একইভাবে অসম্পূর্ণ এবং অসংগতির দেখা মিলেছে ওয়েবসাইটের অনেক অংশে।

“এক নজরে উখিয়া”য় একটি পিডিএফ ফাইল সংযুক্ত করা থাকলেও যেখানে অনেক তথ্য পুরোনো, করা হয়নি হালনাগাদ।

সরকারি ওয়েবসাইটের এমন বেহালদশা প্রসঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ” আমি এসেছি চার মাস হলো, ধন্যবাদ আপনি জানিয়েছেন ভুল গুলো সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে দেশের সরকারি ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ এবং তদারকি করা হয়। উপজেলা পর্যায়ে এই বিভাগের আওতায় রয়েছে সহকারী প্রোগ্রামার।

সংশ্লিষ্ট সূত্র বলছে, উখিয়ার মূল দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার নেই আবার তিনি প্রশিক্ষণ জনিত কারণে দেশের বাইরে আছেন এমন তথ্যও মিলেছে।

প্রকৃত পক্ষে তার খোঁজ না মিললেও উখিয়া সহ কক্সবাজারের ৫ উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সহকারী প্রোগ্রামার মোহাম্মদ রমজান আলী।

মুঠোফোনে তিনি জানান, ” ভুল গুলো পরিবর্তন করা হবে একই সাথে ইউএনও অফিস এবং উপজেলা পরিষদে যেসব তথ্য আছে সেগুলো লিপিবদ্ধ করার জন্য পদক্ষেপ নিবো। ”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে একটি তথ্যবহুল এবং ত্রুটি মুক্ত সরকারী ওয়েবসাইটের বিকল্প নেই বলে অভিমত স্থানীয়দের।

Tag
আরও খবর