নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পিতার আদর্শে উজ্জীবিত হয়ে প্রার্থী হয়েছি- জাহাঙ্গীর কবির চৌধুরীর বিবৃতি

গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষাপটে নিজের ফেসবুক প্রোফাইলে বিবৃতি দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। 


বিবৃতিটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:


প্রিয় উখিয়াবাসী,

আসসালামু আলাইকুম


দলমত নির্বিশেষে আপনাদের কাছ থেকে পাওয়া অফুরন্ত ভালোবাসা এবং সমর্থনকে পুঁজি করে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উখিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছি।


ইতিমধ্যে একক প্রার্থী হিসেবে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরাও আমাকে মনোনীত করেছেন।


আপনারা জানেন, গত ১৩ বছর ধরে কক্সবাজার জেলার প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বৃহত্তর রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।


নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি আমার উপর অর্পিত জনপ্রতিনিধির পবিত্র দায়িত্ব স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে লালন করে কাজ করতে। ফলশ্রুতিতে, রাজাপালং আজ মডেল ইউনিয়নে রুপান্তরিত হয়েছে। 


আমার বাবা মরহুম নুরুল ইসলাম চৌধুরী গণমানুষের বিপুল ভোটে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


বাবার আদর্শ আমাকে উজ্জীবিত করেছে পুরো উখিয়ার মানুষকে নিয়ে ভাবতে, প্রিয় উখিয়াকে স্মার্ট জনপদে পরিণত করার স্বপ্ন দেখতে।


ইনশাআল্লাহ আশা রাখি,আপনাদের অব্যাহত সহযোগিতায় সে স্বপ্ন পূরণ হবে।


নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে রাজনৈতিক আমেজে এটাই স্বাভাবিক, তবে সেটি যেনো শিষ্টাচার বহির্ভূত না হয় এমনটাই কাম্য।


জনপ্রিয়তা ঈর্ষার সৃষ্টি করে, ঈর্ষা থেকে ছড়ায় অবান্তর প্রলাপ। প্রত্যাশা, এসব প্রলাপ কিংবা অপ্রাসঙ্গিক আলোচনায় আমাকে ভালোবাসা দেওয়া উখিয়ার লাখো মানুষ কখনো বিভ্রান্ত হবে না।


আমি সবসময় গণমাধ্যমে কর্মরত প্রিয় ভাইদের সম্মান এবং মর্যাদায় বিশ্বাসী। আমার মন্তব্য ব্যতিত একটি সংবাদ দৃষ্টিগোচর হয়েছে, যেটির প্রেক্ষাপটে আমাকে রাখা হয়েছে যা আসলে অপ্রত্যাশিত। 


সংবাদ পরিবেশনে আলোচ্য বিষয় সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতি অনুযায়ী বাঞ্চনীয়, আশা করছি এক্ষেত্রে গণমাধ্যম সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিবে।


পরিশেষে, 

দোয়া এবং সহযোগিতা চেয়ে

সবার সুস্বাস্থ্য কামনা করছি।


আপনাদেরই আপনজন

- জাহাঙ্গীর কবির চৌধুরী 

সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ

উখিয়া উপজেলা শাখা ও 

চেয়ারম্যান, রাজাপালং ইউনিয়ন পরিষদ।

Tag
আরও খবর