নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় জাহাঙ্গীরে নির্ভার আওয়ামী লীগ, কেন্দ্রমুখী বিএনপি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইছে সারাদেশে, ১ম ও ২য় ধাপের চূড়ান্ত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৩য় ধাপে কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ২৯ মে।


ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে, এবারের উপজেলা নির্বাচনে তাদের দলীয় প্রতীক থাকবে না। ফলে দলটি একক প্রার্থী মনোনয়ন দিচ্ছেনা।


অন্যদিকে , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলায় আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার সম্ভাবনা কমই বলে মনে করছে বিএনপি।


তবুও স্থানীয় রাজনীতিতে দলের সমর্থন গুরুত্ব বহন করছে, উখিয়ায় দলগুলো থেকে একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন বলে রয়েছে আলোচনা।


জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে উখিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সাম্প্রতিক এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরীর নাম প্রস্তাব করা হয়।


জাহাঙ্গীর কবির চৌধুরী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি, এর আগে তিনি দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


গুরুত্বপূর্ণ ইউনিয়ন রাজাপালংয়ের টানা ১৩ বছর ধরে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর জনপ্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা ও জনসম্পৃক্ত থাকার গুণ দলের সমর্থকদের মাঝে তার প্রতি আস্থা তৈরি করেছে।


অঙ্গ সহযোগী সংগঠনগুলোর অবস্থানও জাহাঙ্গীরের পক্ষে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কামাল পাশা জানালেন, "যুবলীগ নেতাকর্মীরা জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরীর বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ শ্রম দিয়ে যাবে।"


নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, " নেতৃত্বদানের মালিক আল্লাহ, দল ও জনগণের ভালোবাসার পাশাপাশি ব্যাপক সাড়া পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার স্থান থেকে সর্বোচ্চ করণীয়টাই করে যাবো এবং উখিয়ার গণমানুষের কল্যাণে নিজের শেষ নিশ্বাস অবধি নিয়োজিত থাকবো।"


বিএনপির সমর্থন কে পাচ্ছেন সে ব্যাপারে দলটির চূড়ান্ত কোনো বক্তব্য না পাওয়া গেলেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারেন।


তবে নির্বাচনের ব্যাপারে এখনো কিছু মন্তব্য করতে চান না জানিয়ে সুলতান মাহমুদ চৌধুরী জানান, " বিষয়টি দলের হাইকমান্ডের উপর নির্ভর করছে।"


উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, তবে তিনি নির্বাচনের মাঠে শেষপর্যন্ত থাকবেন কিনা সে ব্যাপারেও রয়েছে সংশয়।এছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী ও প্রার্থী হতে পারেন প্রচারণা রয়েছে।

Tag
আরও খবর