নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

উখিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উৎসব মুখর পরিবেশে পুরস্কার বিতরণ সম্পুর্ন্ন হয়েছে।




বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় উপজেলার উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয় ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।




উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহমদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন আকন্দ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ নূরী, পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুরুল আবছার, অভিভাবক, সুধিজন, সাংবাদিকসহ উপস্থিত ছিলেন।




অনুষ্ঠান সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মেধু কুমার বড়ুয়া।


আজ উপজেলা পর্যায়ে বিজয়ীরা আগামী ২২ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে লড়বে। এবং আগামী ০২ মার্চ হতে ০৬ মার্চ পর্যন্ত বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।


Tag
আরও খবর