নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

অনুমোদনের অপেক্ষায় কক্সবাজার-ঢাকা রুটের আরও একটি ট্রেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের অপেক্ষায় রয়েছে ঢাকা–কক্সবাজার রুটের আরও একটি ট্রেন। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই এই রেলপথে চালু হবে আরেকটি ট্রেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালংকি, তরঙ্গ, প্রবাল এক্সপ্রেস—এই তিনটি নামসহ ট্রেনটির একটি প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। পর্যটকদের চাহিদা বাড়তে থাকায় আরেকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এটি কমলাপুর থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে কক্সবাজার পৌঁছাবে বেলা ৩টায়। আবার রাত ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।



কক্সবাজারসহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেয় গত ১ ডিসেম্বর। এ দিন আনুষ্ঠানিকভাবে ঢাকা-কক্সবাজার রেলপথে চালু হয় যাত্রীবাহী ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’। এরপরই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই রুট। ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানায় পর্যটকেরা।


রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের অভাবনীয় সাড়া পাওয়ায় এ রুটে আরেকটি ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান বলেন, ‘ব্যাপক যাত্রী চাহিদার প্রেক্ষিতেই আমাদের যদিও লোকোমটিভ ও কোচের স্বল্পতা রয়েছে, তারপরও এটা আমরা চাচ্ছি যে, যাতে যাত্রীরা অধিকতর সেবা পায়।’


পূর্বাঞ্চল রেলওয়ে জানিয়েছে, নতুন ট্রেনের বেশ কয়েকটি প্রস্তাবিত নামসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই চালু হবে ট্রেনটি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।


রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। ওখান থেকে এখনো অনুমোদন হয়ে আসেনি। যার কারণে আগামী ১ তারিখ হয়ত সম্ভব হবে না মনে হয়। অনুমোদনের পরই আমরা তারিখ নির্ধারণ করব।’


কোরিয়া থেকে আনা নতুন কোচ দিয়ে এই ট্রেন পরিচালনা করা হবে। এতে ১৬টি বগিতে মোট আসন থাকবে ৭৮০টি। রোববার ছাড়া সপ্তাহে ৬ দিনই চলবে এ ট্রেন।

Tag
আরও খবর