নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উখিয়ায় পাকা দালান ভেঙ্গে সরকারি বনভূমি উদ্ধার

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের জায়গা জবরদখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি ঘর নির্মাণ করছে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলমের নেতৃত্বে বনকর্মীরা রাজাপালং ইউনিয়নের মহরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি দালান আদালতের নির্দেশে গুঁড়িয়ে দিয়েছে। জালাল উদ্দিন ওরফে জানুর বনভূমি দখল করে এই দালান নির্মাণ করছিল। অন্যটি মানুনের নির্মাণ করেছিল।


সরজমিনে গিয়ে দেখা যায়, তিনতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করেছে বিল্ডিং কিন্তু উপরে রং এর পরিবর্তে দেওয়া হয়েছে মাটি, বাহিরে দেখতে যাতে বুঝা না যায় এটি বিল্ডিং। কিন্তু বনবিভাগের চোখ ফাঁকি দিতে না পেরে আদালতের নির্দেশে রবিবার (২২ অক্টোবর) দুপুরে বনবিভাগের অভিযানে উচ্ছেদ করা হয়ে দুইটি ঘর।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম এর নেতৃত্বে উখিয়া থানা পুলিশ ও দৌছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদ সহ বনকর্মীরা উচ্ছেদ অভিযান চালানো হয়৷



উখিয়ার রাজাপালং ইউনিয়নের মহরিপাড়া এলাকায় মামুনের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জালাল উদ্দিন জানুর অবৈধ ঘর।উচ্ছেদ করে বনবিভাগ যায়গা একুয়ার করে লাল পতকা দেওয়া হয়৷


এবিষয়ে জানতে চাইলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম বলেন, আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সরকারি যায়গা উদ্দেশ্যে করা হয়েছে৷

তিনি আরও বলেন, কোনভাবেই কাউকে বনভূমি দখল করতে দেয়া হবে না। উখিয়া রেঞ্জে কেউ বনভূমি দখলের অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে উখিয়ার বিভিন্ন এলকায় কিছু ভূমিদস্যূ বনবিভাগের জায়গা দখল করে স্থাপনা বা ঘর নির্মাণ করছে। তাদের বিরোদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যারা বন আইন মানবে না তাদের বিরোদ্ধ বনবিভাগ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।



কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম জানান, বনবিভাগ এলাকা সংরক্ষিত। এইসব জায়গা আমাদের সংরক্ষণ করতে হবে। তাহলে পরিবেশ রক্ষা পাবে। কিন্তু এখন কিছু অসাধু ভূমিদস্যূ বনবিভাগের জায়গা দখল করে ঘর করা শুরু করে দিয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

Tag
আরও খবর