নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। এ সময় তিনি ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।


মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি উখিয়া কুতুপালং ক্যাম্পে পৌঁছায়। এরপর তিনি কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন।


দলটি দুপুরে ১১ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে বাংলাদেশ সরকারের শরণার্থী বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।



কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সহকারী মন্ত্রী আফরিন আখতার ক্যাম্প পরিদর্শন এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।



কক্সবাজারের ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) সাইফুজ্জামান বলেন, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিসহ একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখছেন। এ সময় তিনি রোহিঙ্গাদের খোঁজ খবর নেন।



তিনি বলেন, বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ইউএনএইচসিআর, ইউনিসেফ, ডব্লিউওএফপি ও আইওএমসহ বিভিন্ন এনজিও সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এই প্রতিনিধি দল।


এসব কার্যক্রম শেষে আজ বিকালেই কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।


সোমবার (১৬ অক্টোবর) সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান আফরিন আখতার। ওই দিন দুপুরেই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।


মাসুদ-আফরিন বৈঠক শেষে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, এ বিষয়েই আলোচনা হয়েছে। সেই সঙ্গে দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্য ইস্যু, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

Tag
আরও খবর