কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

তানোরে ফসলের সাথে শত্রুতা করে নষ্ট করা হয়েছে পিঁয়াজ আলু গম

তানোরে ফসলের সাথে শত্রুতা করে নষ্ট করা হয়েছে পিঁয়াজ আলু গম



নিজ জমিতে পেঁয়াজ, আলু, গম চাষ করেছিলেন কৃষক নজরুল ইসলাম। দুই সপ্তাহ পর জমি থেকে নতুন পেঁয়াজ ও আলু  তোলার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।কিন্তু চলতি মাসের(৭ই ফেব্রুয়ারি) সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান, পেঁয়াজ, আলু,গমের  গাছগুলো নেতিয়ে পড়েছে। পরে তিনি বুঝতে পারেন, খেতে বিষ প্রয়োগ করা হয়েছে।


এমন জঘন্য অমানবিক ঘটনাটি ঘটেছে, তানোর পৌর এলাকার কালীগঞ্জ সরকারী মেডিক্যালের পিছনে। কৃষক নজরুল ইসলাম চান্দুড়িয়া ইউপির বাজার এলাকার আনিসুর রহমান মোল্লার 

 ছেলে। এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে    কালীগঞ্জ এলকার কুরমানের পুত্র আনারুলকে বিবাদী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ  দায়ের করেন।


এলাকার বেশকিছু বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই আড়াই মাস পূর্বে নজরুল ইসলাম নিজের ৩০কাঠা জমিতে পেঁয়াজ,আলু ও গম  রোপণ করেন। দুই সপ্তাহ পর পেঁয়াজ ও আলু  তোলার সময় হতো। কিন্তু চলতি মাসের( ৭ই  ফেব্রুয়ারী) সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান, পেঁয়াজ, আলু,গমের গাছগুলো নেতিয়ে পড়ে মৃতপ্রায়। ধারণা করেন,রাতে ক্ষেতে বিবাদী আনারুল বিষ প্রয়োগ করেছে। এতে জমির সব পেঁয়াজ,আলু ও গম  নষ্ট হয়ে গেছে।


কৃষক নজরুল বলেন,শত্রুতা করে পেঁয়াজ আলু ও গম খেতে বিষ দিয়েছেন আনারুল। ১৩দিন অতিবাহিত হলে অজ্ঞাত কারনে পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর
তানোরে পৃথক পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

৮৩৬ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে