জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বিয়ন্ড দ্য হরাইজন : গ্রাউন্ড টু অরবিট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার যুবকদের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান : এআরএবি সভাপতি ড. মির শাহ আলম

দেশচিত্র

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে শনিবার (৪ এপ্রিল) বিকেলে ‘বিয়ন্ড দ্য হরাইজন : গ্রাউন্ড টু অরবিট’শীর্ষক থিমে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সেমিনারের মূল উদ্দেশ্য ছিল যুবকদেরকে দুর্যোগকালীন যোগাযোগ ও জরুরি ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা। সেমিনারে আমন্ত্রিত বক্তারা যুব সমাজকে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছে।  এআরএবি’র আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুর রহমান (প্রাক্তন ফায়ার সার্ভিস ডিরেক্টর জেনারেল), ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক (ডিজি, বিটিআরসি), মেজর জলিল (সদস্য, এআরএবি), লেফটেন্যান্ট কর্নেল এম. এ. আজাদ আনোয়ার (ডিরেক্টর, ফায়ার সার্ভিস) এবং অন্যান্য অভিজ্ঞ কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর নাজমা শামস, প্রফেসর খন্দকার নাসির উদ্দিন (প্রাক্তন ভিসি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ড. এম. এ. মান্নান (ইডি, এসএবি)। 

সেমিনারের মূল বক্তাদের মধ্যে ছিলেন ফিলিপ স্প্রিংগার (DK6SP), স্বেন লোভরিচ (DJ4MX), লিয়ন হেলমিচ (DL3ON) এবং জেমি উইলিয়ামস (M0SDV)। অনুষ্ঠান সভাপতিত্ব করেন এআরএবি সভাপতি ড. মির শাহ আলম (S21MIR)  এবং প্রোগ্রামের সমন্বয় করেছেন অনুপ কুমার ভৌমিক (S21TV) ও আয়োজনের আহ্বায়ক জামিল আহমেদ। বিটিআরসি অনুমোদিত হ্যাম অপারেটরদের মাধ্যমে আয়োজিত এ ধরনের কার্যক্রম দুর্যোগের সময় কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগুন, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প এবং ভবন ধ্বংসের সময় এই সদস্যরা উদ্ধারকর্মীদের সহায়তা করে এবং স্বাধীন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখে। সেমিনারের আগে এআরএবি সদস্যরা বরিশাল ও খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকায় ১৫ দিনের মাঠ সমীক্ষা পরিচালনা করেছিলেন যাতে দ্রুত যোগাযোগের কৌশলগুলোর কার্যকারিতা যাচাই করা যায়।সমীক্ষার ফলাফলের আলোকে সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০০ এর বেশি যুব স্বেচ্ছাসেবককে জরুরি পরিস্থিতিতে কার্যকর যোগাযোগ রক্ষার প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুপ কুমার ভৌমিক এআরএবির সরকারের উদ্ধারকর্মীদের সহায়তা এবং জাতীয় স্বার্থে তাদের অবদান তুলে ধরেন। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, যুবকদের অংশগ্রহণ দুর্যোগ ব্যবস্থাপনা খাতকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে।

সেমিনারটি সহ-পরিচালনা করেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী সাধারণ সম্পাদক রায়হান তুহিন, ডেপুটি ডিরেক্টর মি. সাদ, রুদ্রনীল অচঙঘ এবং ইসির সদস্য তাসলিমা আক্তার ও হায়াত আহমেদ। এ সময় এআরএবি সভাপতি ড. মির শাহ আলম (S21MIR) অংশগ্রহণকারীদের, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক বক্তাদের ধন্যবাদ জানিয়ে যুব সমাজকে বিজ্ঞানমুখী ক্যারিয়ার গ্রহণ এবং দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান।

Tag
আরও খবর